শুক্রবার, ০৩:২৪ অপরাহ্ন, ১৩ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে গরু চুরির অভিযোগে তিনজন আটক, বসতঘর ও গোয়ালঘরে আগুন শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চায় ভারত-বিবিসি বাংলা গৌরনদীতে ফিরোজা কেরাতুল কুরআন  এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

গৌরনদীর বাউরগাতী ফুটবল চ্যাম্পিয়নশীপ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

এ,এস,মামুন, স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইম : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
  • ১২১ বার পঠিত

বরিশালের গৌরনদী উপজেলার বাউরগাতী ফুটবল চ্যাম্পিয়নশীপ টুর্নামেন্টের ফাইনাল খেলা বুধবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে ওইদিন বিকেল ৪টা ২০মিনিটে উপজেলার ২০ নং পূর্ব বাউরগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়।
টুর্নামেন্টটির জাঁকজমকপূর্ণ ওই ফাইনাল খেলায় সুমন স্মৃতি একাদশ ও বড় দুলালী স্পোর্টিং ক্লাব অংশগ্রহণ করে।
৯০ মিনিটের ওই খেলায় সুমন স্মৃতি একাদশ ৭-৩ গোলে বড় দুলালী স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
শেষে খেলায় বিজয়ী চ্যাম্পিয়ন ও রানার আপ দলকে পুরস্কৃত করা হয়।
ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি খোন্দকার মনিরুজ্জামান মনির, গৌরনদী উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও ২নং বার্থী ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও টুর্নামেন্টের তত্ত্বাবধায়ক মোঃ শহিদুল ইসলাম সাদী মীর, গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস.এম জুলফিকার সাবেক সাধারণ সম্পাদক মোঃ হানিফ সরদার ও এম. আলম, ২নং বার্থী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য সাংবাদিক বদরুজ্জামান খান সবুজ, বার্থী ইউনিয়ন বিএনপি যুগ্ন আহবায়ক মোঃ মজিবর বয়াতি।
প্রজন্ম বাউরগাতীর আয়োজনে মাসব্যাপী ওই ফুটবল টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয়।
এলাকার বিশিষ্ট সমাজসেবক ও শিল্পপতি সৈয়দ রিয়াজুল করিমের পৃষ্ঠপোষকতা ব্যবস্থাপনায় টুর্নামেন্ট সফলভাবে সম্পন্ন হয়। পাওয়ারপ্লাসের স্পন্সরশিপে মাসব্যাপী ওই ফুটবল টুর্নামেন্টটি পরিচালিত হয়। সর্বমোট ৮টি দল ওই টুর্নামেন্টের খেলায় অংশগ্রহণ করে,। ##

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com