শুক্রবার, ০৩:২৪ অপরাহ্ন, ১৩ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে গরু চুরির অভিযোগে তিনজন আটক, বসতঘর ও গোয়ালঘরে আগুন শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চায় ভারত-বিবিসি বাংলা গৌরনদীতে ফিরোজা কেরাতুল কুরআন  এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

গৌরনদীতে ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে জুশনে জুলুছ, আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

এ,এস,মামুন, গৌরনদী
  • আপডেট টাইম : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
  • ৯৯ বার পঠিত
বরিশালের গৌরনদীতে ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে জুশনে জুলুছ, আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আহলে সুন্নাত ওয়াল জামাত বরিশাল জেলা ও উপজেলা শাখার আয়োজনে বুধবার সকালে ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে জুশনে জুলুছ বরিশাল-ঢাকা মহাসড়ক সহ উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে গাউছিয়া আবেদীয়া সুন্নীয়া আলীম মাদ্রসা মাঠে গিয়ে শেষ হয়। আহলে সুন্নাত ওয়াল জামাত বরিশাল জেলা শাখার সভাপতি অধ্যক্ষ এসএম আবদুর রবের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল উত্তর বিএনপির সিনিয়র সদস্য ও উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আলহাজ¦ আবুল হোসেন মিয়া। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব শরীফ জহির সাজ্জাত হান্নান, আহলে সুন্নাত ওয়াল জামাতের কেন্দ্রীয় সহ-সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ¦ আনোয়ার হোসেন সিকদার, সদস্য বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ বাবুল হাওলাদার, জেলা সাধারন সম্পাদক আলহাজ সিকদার মামুন। এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের যুগ্ম সম্পাদক এমএ গফুর, উপজেলা বিএনপি নেতা আমিনুল ইসলাম শাহীন, আবু বকর ছিদ্দিক, পৌর বিএনপি নেতা ফরহাদ হোসেন শরীফ, মোঃ দিদার শরীফ, বারেক মাঝি, আবদুর হাকিম সিকদার সহ অন্যান্যরা। শেষে দেশের শান্তি ও সমৃদ্ধ কামনায় দোয়া-মোনাজাত পরিচালনা করেন আহলে সুন্নাত ওয়াল জামাত উপজেলা আমীর কাজী আবুল খায়ের।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com