সোমবার, ০৬:৫৭ অপরাহ্ন, ২৪ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বার্থী ডিগ্রী কলেজে বর্ণাঢ্য বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ পালিত: বিশিষ্টজন ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ গৌরনদীতে মাদক নিয়ন্ত্রণ ও মহাসড়ক সংস্কারের দাবি, জেলা প্রশাসকের সঙ্গে মতবিনিময় নুসরাত হত্যা মামলার রায়ে অধ্যক্ষ সিরাজসহ দুজনের মৃত্যুদণ্ড বহাল জিয়া উদ্যানে নেতাকর্মীদের ঢল স্থানীয় নির্বাচন জাতীয় নির্বাচনের চেয়ে ভালো হবে: সিইসি ৮ মাসে ৯৫ কারখানা বন্ধ, কর্মসংস্থান হারিয়েছে ৬২ হাজার: সিপিডি মার্কিন কোম্পানিগুলোতে হামলার হুমকি দিল ইরান এসএসসি পরীক্ষার সময়সূচি ঘোষণা মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি সালমান শাহ হত্যা মামলায় ডনের ৭ দিনের রিমান্ড আবেদন

গৌরনদীতে মাদক নিয়ন্ত্রণ ও মহাসড়ক সংস্কারের দাবি, জেলা প্রশাসকের সঙ্গে মতবিনিময়

গৌরনদী প্রতিনিধি :
  • আপডেট টাইম : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ২ বার পঠিত
বরিশালের গৌরনদীতে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. মামুন খন্দকারের সঙ্গে উপজেলা প্রশাসন, রাজনৈতিক নেতা, জনপ্রতিনিধি, সাংবাদিক, পেশাজীবী ও গণ্যমান্য ব্যক্তিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় উপজেলার সার্বিক উন্নয়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতি, জনসেবা, প্রশাসনিক কার্যক্রম এবং স্থানীয় বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।
সভায় গৌরনদীতে মাদকের বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করে মাদকবিরোধী অভিযান জোরদার, মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা এবং তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষায় কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানানো হয়। একই সঙ্গে ঢাকা-বরিশাল মহাসড়কের বিভিন্ন স্থানে সড়কের বেহাল দশা তুলে ধরে দ্রুত সংস্কারের দাবি জানান স্থানীয়রা।
গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইব্রাহীমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) জহির উদ্দিন স্বপন। তিনি গৌরনদীর সার্বিক উন্নয়ন, জনসেবা নিশ্চিতকরণ এবং স্থানীয় সমস্যা সমাধানে প্রশাসনসহ সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।
সভায় নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. মামুন খন্দকার স্থানীয়দের বিভিন্ন বক্তব্য ও সমস্যা শোনেন। তিনি জনসেবা নিশ্চিতকরণ এবং উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল করতে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করার আহ্বান জানান।
মতবিনিময় সভায় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান, গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ তারিক হাসান রাসেল, উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, সদস্যসচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু, পৌর বিএনপির আহ্বায়ক জাকির হোসেন শরীফ, ভারপ্রাপ্ত সদস্যসচিব শফিকুর রহমান শরীফ স্বপন, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি ও সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, পৌর জামায়াতে ইসলামীর আমির মাওলানা হাফিজুর রহমান, পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর গৌরনদী ডিজিএম প্রকৌশলী মো. এ. হালিম খান, গৌরনদী ফায়ার স্টেশন অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান, গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি ও মাই টিভির গৌরনদী প্রতিনিধি গিয়াস উদ্দিন মিয়া খোন্দকার মনিরুজ্জামান মনির, সিনিয়র সাংবাদিক মো. মোস্তফা হাওলাদারসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিরা।
সভায় বক্তারা বলেন, মাদকের বিস্তার রোধে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান নয়, পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক ও রাজনৈতিক সংগঠনসহ সংশ্লিষ্ট সবাইকে একযোগে কাজ করতে হবে। পাশাপাশি ঢাকা-বরিশাল মহাসড়কের ক্ষতিগ্রস্ত অংশগুলো দ্রুত সংস্কার করা না হলে জনদুর্ভোগ আরও বাড়বে বলে তারা উল্লেখ করেন। নিরাপদ ও নির্বিঘ্ন সড়ক যোগাযোগ নিশ্চিত করতে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।
এর পরে দুপুর ১টার দিকে জেলা প্রশাসক মো. মামুন খন্দকার পালরদী স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থীদের নিয়ে পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করেন। পরে তিনি বিদ্যালয় চত্বরে একটি চারা রোপণ করেন। এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন-সংক্রান্ত বিষয়গুলো উঠে আসায় স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্টদের মধ্যে সমন্বয় আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করেন উপস্থিত ব্যক্তিরা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com