বরিশালের গৌরনদী উপজেলা বিএনপির আংশিক আহবায়ক কমিটিতে সাংগঠনিক পরিবর্তন আনা হয়েছে। শূন্য হওয়া যুগ্ম আহবায়ক পদে মো. জাফর ইকবাল ও কে. এম. আনোয়ার হোসেন বাদলকে দায়িত্ব দেওয়া হয়েছে।
বরিশাল উত্তর জেলা বিএনপির আহবায়ক দেওয়ান মো.শহিদুল্লাহ ও সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, গৌরনদী উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মরহুম জাহাঙ্গীর হোসেন মৃধার মৃত্যুতে পদটি শূন্য হয়। ওই শূন্য পদে মাহিলাড়া গ্রামের মৃত মো. গোলাম সরোয়ারের ছেলে মো. জাফর ইকবালকে যুগ্ম আহবায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
একই সঙ্গে গৌরনদী উপজেলার পিঙ্গলাকাঠী ইউনিয়নের বোরাদী গরঙ্গল গ্রামের মৃত খলিফা আবুল হোসেনের ছেলে এবং উপজেলা বিএনপির বর্তমান আহবায়ক কমিটির সদস্য কে. এম. আনোয়ার হোসেন বাদলকেও যুগ্ম আহবায়ক পদে পদায়ন করা হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, নতুন দায়িত্বপ্রাপ্ত দুই নেতাকে নিয়ে গৌরনদী উপজেলা বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার উদ্যোগ নেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে আগামী দিনে দলের সাংগঠনিক কার্যক্রম সুশৃঙ্খল, সুন্দর ও গতিশীল করতে সংশ্লিষ্ট নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়েছে।
বরিশাল উত্তর জেলা বিএনপির এ সিদ্ধান্তের অনুলিপি সংশ্লিষ্ট জেলা ও গৌরনদী উপজেলা বিএনপি শাখায় পাঠানো হয়েছে।
এ জাতীয় আরো খবর..