রবিবার, ০৪:০২ অপরাহ্ন, ১৬ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

গৌরনদীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপন

গৌরনদী প্রতিনিধি :
  • আপডেট টাইম : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ২৪ বার পঠিত

‘রূপালি মৎস্য স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরিশালের গৌরনদীতে উৎসবমুখর পরিবেশে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপন করা হয়েছে।

রোববার (১৬ আগস্ট) উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ উপলক্ষে বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার বিতরণীর আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে সকাল সাড়ে ১০টায় উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। পরে উপজেলা পুকুরে মাছ অবমুক্ত করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গৌরনদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সারোয়ার আলম বিপ্লব, সদস্য সচিব শরিফ জহির সাজ্জাদ হান্নান, পৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, সাবেক সভাপতি খন্দকার মনিরুজ্জামান মনির, মো. গিয়াস উদ্দিন মিয়া, গৌরনদী পৌর বিএনপির আহ্বায়ক মো. জাকির হোসেন শরীফ, গৌরনদী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা পলাশ রায়, উপজেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মানিক মল্লিকসহ বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ও মৎস্যচাষিরা।

আলোচনা সভায় বক্তারা মৎস্যসম্পদ সংরক্ষণ, আধুনিক প্রযুক্তির যথাযথ ব্যবহার এবং পরিকল্পিত চাষাবাদের মাধ্যমে মৎস্য উৎপাদন বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নে মৎস্য খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, তাই এ খাতকে আরও সমৃদ্ধ করতে সবাইকে একযোগে কাজ করতে হবে।

অনুষ্ঠানে মৎস্যচাষে বিশেষ অবদান রাখায় তিনজন শ্রেষ্ঠ মৎস্যচাষীকে ক্রেস্ট প্রদান করে সম্মাননা জানানো হয়। তারা হলেন—প্রথম আনোয়ার হোসেন বাদল, দ্বিতীয় মো. মনিরুজ্জামান এবং তৃতীয় মনিরুজ্জামান মনির।

গৌরনদী উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com