বুধবার, ১২:১৩ পূর্বাহ্ন, ৩০ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

মোটরসাইকেল-নসিমনের মুখোমুখি সংঘর্ষ গৌরনদীতে,আহত ২

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
  • ৭৫ বার পঠিত
বরিশালের গৌরনদীতে মোটরসাইকেল ও নসিমন ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন আহত হয়েছেন।১৩ আগস্ট ২০২৬ বৃহস্পতিবার বিকেলে উপজেলার দক্ষিণ পালরদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন—মো. জসিমউদ্দীন (৩০) ও মো. ইকবাল (৩৫)। তারা দুজনই বরিশাল উজিরপুরের বাসিন্দা।
গৌরনদী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সূত্রে জানা যায়, গৌরনদী পৌর এলাকার দক্ষিণ পালরদী এলাকায় একটি মোটরসাইকেল (বরিশাল মেট্রো-ব-১৩-১৬৩৫) ও নসিমনের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়, নসিমন চালক চাঁদশী ইউনিয়নের বাসিন্দা শুভ ঘটনাস্থানেই পালিয়ে যায় , মোটরসাইকেলে থাকা দুই ব্যক্তি আহত হন।খবর পেয়ে গৌরনদী ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার মিজানুর রহমানের নেতৃত্বে দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে। পরে তাদের গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com