বুধবার, ০৩:২৯ পূর্বাহ্ন, ১৪ অক্টোবর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে বিশ্বসাহিত্য কেন্দ্রের  ভ্রাম্যমান বই মেলার সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরন ​গৌরনদী থানার ওসি তারিক হাসান রাসেল বরিশালের ‘শ্রেষ্ঠ ওসি’ ও মাদক উদ্ধারে প্রশংসাপত্র পেলেন বরিশালের গৌরনদীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত রাজউকের সাবেক চেয়ারম্যান ইকবালসহ ৮ জনের ৭ বছর কারাদণ্ড ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার ‘বিদায় নেওয়া সহজ নয়’, আর্জেন্টিনাকে আবেগঘন বার্তা মেসির ডেঙ্গু সচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিং করার নির্দেশ প্রধানমন্ত্রীর দিল্লিতে রাহুলের মামলা দায়ের, ‘ভারত হবে যন্তর মন্তর’ বিশ্বব্যাংক থেকে দশ বিলিয়ন ডলার ঋণ চায় বাংলাদেশ: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় ব্যবস্থা নেবে সরকার

জীবনের ঝুঁকি নিয়ে রেমিট্যান্স, তবুও কেন অবহেলিত প্রবাসীরা?

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
  • ২৬১ বার পঠিত

রেমিট্যান্স যোদ্ধা রা  দেখবেন সবজায়গায় অবহেলিত। কিছুদিন আগে মধ্যপ্রাচ্যের অস্থিরতায় আমাদের অনেক  রেমিট্যান্স যোদ্ধারা মাথার৷ উপর দিয়ে  মিসাইল গিয়েছিলো আমি নিজেও অশান্তি ভোগ করেছি  আমি এম এ রউফ কয়েক যুগ ধরে  রেমিট্যান্স যোদ্ধা সংসদ নামে পরিচিত  আপনারা জানেন।  ইউরোপ  মধ্যপ্রাচ্য  রেমিট্যান্স যোদ্ধা নামে পরিচিত।

মিসাইল হামলায় নিহত হয়েছেন — কেউ কুয়েতে, কেউ বাহরাইনে, কেউ আরও কোথাও। তারা কিন্তু শহীদ। আর গতকাল একটা কারখানায় আগুনে আরও ১৬ জন প্রবাসী  বাংলাদেশি  রেমিট্যান্স যোদ্ধা পরিবার।

পুড়ে মারা গেলেন। ঘুমের মধ্যেই শেষ হয়ে গেল ১৬টা জীবন।  আমরা রেমিট্যান্স যোদ্ধা দেশের উন্নয়নের চালিকাশক্তি হিরো হিরোইন। দুঃখের সহিত বলতে হয়।
একটার পর একটা লাশ ফিরছে দেশে, অথচ এই পরিবারগুলোর খবর কে রাখছে? এখানকার কারখানায় শ্রমিকদের থাকার জায়গায় ফায়ার সেফটি বলতে কিছু ছিল কি না, এই প্রশ্নটা কেউ তুলছে না। এদেশে শ্রমিকের জীবনের চেয়ে কারখানার মুনাফা বড় হয়ে গেছে।

এখানকার একজন স্থানীয় নাগরিক শহীদ হলে তার নামে মসজিদ হয়, তার পরিবারের দায়িত্ব রাষ্ট্র নেয়। আর আমাদের এতগুলো প্রবাসী মারা গেলেন — মিসাইলে, আগুনে — কই, তাদের নামে তো কিছুই হয় না।

আর আমাদের নিজের দেশের অবস্থা দেখুন — এতগুলো প্রাণ শেষ হলো অথচ শুধু লাশ রিসিভ করেই যেন দায়িত্ব শেষ।
দুই দিকেই একই গল্প — যে দেশে আমরা রক্ত পানি করে কাজ করি, সেখানে আমাদের নিরাপত্তার কোনো মূল্য নাই। আর যে দেশের জন্য এত টাকা পাঠাই, সেখানেও আমাদের মৃত্যুর কোনো দাম নাই।

আহ  আমরা রেমিট্যান্স যোদ্ধা তোমার কোনো মূল্য নাই — না প্রবাসের মাটিতে, না নিজের দেশে। আজ তুমি ইউরোপ-আমেরিকায় থাকলে ঠিকই কদর পেতে। তাই সন্তানদের এমনভাবে গড়ে তুলুন, যেন তারা এমন দেশে যেতে পারে যেখানে মানুষের জীবনের মূল্য সবার আগে।

আল্লাহ নিহত সব ভাইদের জান্নাতবাসী করুন, শোকসন্তপ্ত পরিবারগুলোকে ধৈর্য ধারণের তৌফিক দিন।
ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।  মানুষ হিসাবে পরিচিত ভূল হতে পারে।।
আপনারা শুদ্ধ করে দিবেন।
আমি শুদ্ধ করে নিবো।
নিবেদন  রেমিট্যান্স যোদ্ধা সংসদ
সংগঠক। উদ্যোক্তা।  সদস্য সচিব
স্পিকার
এম এ রউফ

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com