সোমবার, ০৫:৩৩ অপরাহ্ন, ১০ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

গৌরনদীতে মার্কিন রাষ্ট্রদূতের উপস্থিতিতে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত

এ,এস,মামুদা, গৌরনদী
  • আপডেট টাইম : সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ৬ বার পঠিত
বরিশালের গৌরনদীতে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনের উপস্থিতিতে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ আগস্ট)সকালে  গৌরনদীর বাস স্ট্যান্ড সংলগ্ন বিজয়পুরে অবস্থিত  ক্যাথলিক চার্চে এ সংলাপের আয়োজন করে গৌরনদী ক্যাথলিক চার্চ কর্তৃপক্ষ। প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, আমরা প্রত্যেকে নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করব, পাশাপাশি অন্যের ধর্ম ও বিশ্বাসের প্রতি সম্মান দেখাব। বিপদে-আপদে একে অপরের পাশে দাঁড়াব এবং ভ্রাতৃত্ব ও মানবতার বন্ধন আরও শক্তিশালী করব।
 সোমবার সকাল সাড়ে ১০টায় বরিশালের গৌরনদী উপজেলা সদরে ক্যাথলিক চার্চে আন্তঃ ধর্মীয় সংলাপ অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদুত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন এ উপস্থিতিতে কথাগুলো বলছিলেন অনুষ্ঠানের প্রধান অতিথি তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।তিনি আরো অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।অনুষ্ঠানে মুসলিম, হিন্দু ও খ্রিস্টান ধর্মের সম্প্রদায়ের প্রতিনিধিরা অংশ নেন। বাংলাদেশের ও বিশেষ করে গৌরনদী -আগৈলঝারার আন্তঃধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা এবং সামাজিক শান্তি প্রতিষ্ঠাসহ বিভিন্ন বিষয়ে সংলাপে আলোচনা হয়। বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বলেন, বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের মানুষের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও সম্প্রীতি আরও সুদৃঢ় করতে হবে।
গৌরনদী ক্যাথলিক চার্চের প্রধান পুরোহিত ফাদার লিটন ফ্রান্সিস গোমেজের সভাপত্বি অনুষ্ঠানে আন্তঃ ধর্মীয় সংস্কৃতি তুলে ধরে বক্তব্য রাখেন ফাদার মাইকেল মিলন দেউরী। মুসলিম ধর্মের পক্ষ থেকে বক্তব্য রাখেন কাসেমাবাদ কামিল মাদ্রসার সহকারী শিক্ষক মাওলানা মোঃ আসাদুজ্জামান, হিন্দু ধর্মের পক্ষ থেকে বক্তব্য রাখেন আগৈলঝাড়া বিএইচপি একাডেমীর প্রধান শিক্ষক যতিন্দ্র নাথ মিস্ত্রী, খৃষ্টান ধর্মের পক্ষ থেকে বক্তব্য রাখেন সিসিডিবির সহসভাপতি পলাশ রায় নাগরিকদের মধ্যে থেকেবক্তব্য রাখেন  ,গৌরনদী উপজেলা সদস্য সচিব জহীর সাজ্জাত হান্নান, আগৈলঝাড়া উপজেলা বিএনপির সদস্য সচিব বশির আহম্মেদ পান্না। অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদুত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন স্ত্রী, গৌরনদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসান, ওসি তারিক হাসান রাসেল, বরিশাল জেলা বিএনপির সদস্য সচিব মোঃ মিজানুর রহমান মুকুল, গৌরনদী উপজেলা আহবায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, তথ্য মন্ত্রীর মিডিয়া সমন্বয়কারী খোন্দকার কাওছার হোসেন,  গৌরনদী প্রেসক্লাব সভাপতি জহুরুল ইসলাম জহির, সাবেক সভাপতি মোঃ গিয়াস উদ্দিন মিয়া, খোন্দকার মনিরুজ্জামান মনির, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক বদিউজ্জামান মিন্টু,পৌর বিএনপির আহবায়ক জাহির হোসেন, সদস্য সচিব সফিকুর রহমান স্বপনসহ বিভিন্ন রাজনৈতিক সমাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও ) মোঃ ইব্রাহীম। অনুষ্ঠান শেষে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদুত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনকে দুজনের একটি পিন্টিং উপহার দেন। অনুষ্ঠান শেষে মার্কিন রাষ্ট্রদুত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন স্বস্ত্রীক মন্ত্রীর আমন্ত্রনে তার শরীকলস্থ বাসভবনে  মধ্যহ্ন ভোজে অংশ নেন ও বিশ্রাম নেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com