সোমবার, ১০:৫৯ পূর্বাহ্ন, ১০ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

এসএম সুলতানের ১০৩তম জন্মদিন আজ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ২ বার পঠিত

আজ ১০ আগস্ট, বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ১০৩তম জন্মদিন। ১৯২৪ সালের এই দিনে নড়াইলের মাছিমদিয়া গ্রামে বাবা মেছের আলী ও মা মাজু বিবির ঘরে জন্মগ্রহণ করেন এসএম সুলতান। দিনটি উদযাপন উপলক্ষে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে চারুকলা বিভাগের ব্যবস্থাপনায় এবং শিল্পী এসএম সুলতান সংগ্রহশালা, জেলা শিল্পকলা একাডেমি ও জেলা প্রশাসনের সহযোগিতায় নড়াইলে দিনব্যাপী নানান কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

কর্মসূচির মধ্যে রয়েছে- কোরআন খতম ও বিশেষ মোনাজাত, শিল্পীর মাজারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোতিা, আর্ট ক্যাম্প ও শিশুদের চিত্রাঙ্কন প্রদর্শনীর উদ্বোধন। ‘এসএম সুলতান : জীবন ঘনিষ্ঠ ও সমাজ বাস্তবতার শিল্পী’বিষয়ক আলোচনা সভা, সুলতান পদক-২০২৬ প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

এদিকে, নড়াইল জেলা প্রশাসনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দিনব্যাপী এসব কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থকবেন সংস্কৃতিবিষয়কমন্ত্রী নিতাই রায় চৌধুরী এমপি। অন্যান্যের মধ্যে উপস্থিত থাকবেন, নড়াইল-১ আসনের সংসদ সদস্য ও বিএপি নড়াইল জেলার সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম, নড়াইল-২ আসনের সংসদস সদস্য ও জেলা জামায়াতের আমির মো. আতাউর রহমান, সুলতান পদকের জন্য মনোনীত শিল্পী অধ্যাপক ড. মো. আব্দুস সাত্তার, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলা, বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক রেজাউদ্দিন স্টালিন ও সচিব মো. জাকির হোসেন এবং চারুকলা বিভাগের পরিচালক আব্দুল হালিম চঞ্চল। আলোচনা সভায় মুখ্য আলোচক থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের অধ্যাপক রেজা আসাদ আল হুদা অনুপম। আলোচক হিসেবে থাকবেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ড্রইং অ্যান্ড পেইন্টিং ডিসিপ্লিন বিভাগের সাবেক প্রধান শিল্পী বিনানেশ বিশ্বাস। সব কর্মসূচিতে সভাপতির দায়িত্ব পালন করবেন নড়াইল জেলা প্রশাসক ও শিল্পী এসএম সুলতান সংগ্রহশালার সভাপতি ড. মো. আবদুল ছালাম।

একুশে ও স্বাধীনতা পদকপ্রাপ্ত বরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতান ১৯৯৪ সালের ১০ অক্টোবর যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পরে নড়াইলে (বর্তমানে স্মৃতি সংগ্রহশালা) চিরনিদ্রায় শায়িত হন।

সুলতান পদক পাচ্ছেন চিত্রশিল্পী ড. আব্দুস সাত্তার : এ বছর সুলতান পদক-২০২৬ পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের প্রাচ্যকলা বিভাগের সাবেক বিভাগীয় প্রধান ও বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনারারি প্রফেসর বরেণ্য চিত্রশিল্পী অধ্যাপক ড. মো. আব্দুস সাত্তার। আজ শিল্পী এসএম সুলতানের জন্মজয়ন্তী অনুষ্ঠানে এ পদক প্রদান করা হবে।

শিল্পী ড. আব্দুস সাত্তার ১৯৪৮ সালের ২ ফেব্রুয়ারি নাটোরের বড়াইগ্রাম উপজেলার চকবড়াই গ্রামে পিতা মো. নাজিরউদ্দিন সরকার ও মাতা আনেছা বেগমের ঘরে জন্মগ্রহণ করেন। তিনি তার শিল্পকর্মের জন্য দুটি স্বর্ণপদকসহ সাতটি আন্তর্জাতিক পুরস্কার লাভ করেন। একুশে পদকসহ জাতীয় পর্যায়ে পেয়েছেন নয়টি পুরস্কার। ২০টির অধিক প্রকাশনা রয়েছে তার, যেগুলো কলেজ ও বিশ্ববিদ্যালয়ে রেফারেন্স বুক হিসেবে তালিকাভুক্ত।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com