সোমবার, ১০:২০ পূর্বাহ্ন, ১০ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

গৌরনদীর কমলাপুরে ঐতিহ্যবাহী খাল রক্ষায় পরিচ্ছন্নতা অভিযান, সচেতনতা বৃদ্ধির আহ্বান

গৌরনদী প্রতিনিধি :
  • আপডেট টাইম : শনিবার, ৮ আগস্ট, ২০২৬
  • ১০ বার পঠিত
বরিশালের গৌরনদী উপজেলার কমলাপুর গ্রামের ঐতিহ্যবাহী খাল সংরক্ষণ, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং স্থানীয় জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৭ আগস্ট) সকাল ৮টায় উপজেলার তুলাতলা বাজার এলাকায় কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে কমলাপুর ঐতিহ্যবাহী খালের দালাল বাড়ি থেকে বেপারি বাড়ি পর্যন্ত অংশে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। একই সঙ্গে খালে ময়লা-আবর্জনা ফেলা থেকে বিরত থাকতে স্থানীয় বাসিন্দাদের উদ্বুদ্ধ করতে সচেতনতামূলক প্রচারণা চালানো হয়।
আয়োজকদের সূত্রে জানা যায়, খালের স্বাভাবিক প্রবাহ বজায় রাখা, জলাবদ্ধতা কমানো এবং পরিবেশবান্ধব জনপদ গড়ে তোলার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান। কর্মসূচির নেতৃত্ব দেন কৃষিবিদ মো. ফেরদাউস হাওলাদার। সার্বিক সহযোগিতা করেন ইতালি প্রবাসী বিএনপি নেতা মো. গোলাম কিবরিয়া তালুকদার।
এ সময় বীর মুক্তিযোদ্ধা আবু তাহের মৃধা, মজিবুর রহমান ফকির, সৈয়দ আবুল কালাম আজাদ, শহীদুল ইসলাম, নজরুল হাওলাদার, শওকত মিয়া, মো. এমদাদুল হক, মাইনুল ইসলাম মানু, হায়দার তালুকদার, লিটন হাওলাদার, নুর ইসলাম তালুকদার, মনজুর হাওলাদার, হালিম ফকির, বাচ্চু হাওলাদার, বদর হাওলাদার, চান্দুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
কৃষিবিদ মো. ফেরদাউস হাওলাদার বলেন, “খাল শুধু পানি চলাচলের পথ নয়, এটি আমাদের পরিবেশ, কৃষি ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ অংশ। খালকে রক্ষা করতে হলে সবাইকে সচেতন হতে হবে এবং কেউ যেন এতে ময়লা-আবর্জনা না ফেলেন, সে বিষয়ে সামাজিক দায়িত্ববোধ গড়ে তুলতে হবে।”
আয়োজকরা জানান, একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে সরকারি উদ্যোগের পাশাপাশি স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। তারা বলেন, গ্রামের খাল সংরক্ষণ ও পরিচ্ছন্ন রাখা সবার সম্মিলিত দায়িত্ব। খালের স্বাভাবিক প্রবাহ বজায় রাখা এবং পরিবেশ সংরক্ষণে এ ধরনের জনসম্পৃক্ত কর্মসূচি ভবিষ্যতেও নিয়মিত আয়োজনের পরিকল্পনা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com