বুধবার, ০২:১৮ অপরাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
পদ হারানো সেই এনসিপি নেতা কারাগারে গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক করতে পারলেই জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের চেতনা বাস্তবায়িত হবে                              – তথ্য ও সম্প্রচার মন্ত্রী  জুলাই স্মৃতি জাদুঘর ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী ‘জুলাই স্মৃতি জাদুঘর’ হবে সব গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি: প্রধানমন্ত্রী গৌরনদীতে জুলাই শহীদ পরিবার এবং জুলাইযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা গৌরনদীর ধানডোবাতে ‘এআই উদ্ভাবন ও বৈশ্বিক নেতৃত্ব’ শীর্ষক আলোচনা সভা জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক

গৌরনদীতে জুলাই শহীদ পরিবার এবং জুলাইযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা

এ,এস,মামুন,গৌরনদী
  • আপডেট টাইম : বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ৭ বার পঠিত
৫ আগস্ট  জুলাই গণঅদ্ভুত্থান দিবস২০২৬ উপলক্ষে বুধবার বরিশালের গৌরনদীতে জুলাই শহীদ পরিবার এবং জুলাইযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে গৌরনদী উপজেলা প্রশাসনের উদ্যোগে ওইদিন সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইব্রাহীমের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠান ও আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সেকান্দার আলী শেখ, উপজেলা বিএনপির সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি জহুরুল ইসলাম জহির, গৌরনদী পৌর বিএনপি’র আহবায়ক মোঃ জাকির হোসেন শরীফ, পৌর বিএনপি’র ভারপ্রাপ্ত সদস্য সচিব শরীফ শফিকুর রহমান স্বপন, গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল, বাংলাদেশ জামায়াতে ইসলামীর গৌরনদী উপজেলা শাখার সাধারণ সম্পাদক বাইজিদ শরীফ।
বক্তব্য রাখেন, শহীদ ইমরান এর পরিবার এর পক্ষ থেকে মোঃ শামীম খলিফা, শহীদ জামাল এর পরিবারের পক্ষ থেকে মোঃ রফিকুল ইসলাম, পৌর যুবদলের আহবায়ক জাকির হোসেন বাচ্চু,গণঅধিকার পরিষদ গৌরনদী উপজেলা শাখার সভাপতি সোলায়মান তুহিন, ছাত্রদল নেতা মোঃ মাসুদ রানা, ছাত্রদল নেতা কামরুল হাসান জয়,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নেতা মোর্শেদ হাসান প্রমূখ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com