বুধবার, ০২:২৯ অপরাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
পদ হারানো সেই এনসিপি নেতা কারাগারে গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক করতে পারলেই জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের চেতনা বাস্তবায়িত হবে                              – তথ্য ও সম্প্রচার মন্ত্রী  জুলাই স্মৃতি জাদুঘর ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী ‘জুলাই স্মৃতি জাদুঘর’ হবে সব গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি: প্রধানমন্ত্রী গৌরনদীতে জুলাই শহীদ পরিবার এবং জুলাইযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা গৌরনদীর ধানডোবাতে ‘এআই উদ্ভাবন ও বৈশ্বিক নেতৃত্ব’ শীর্ষক আলোচনা সভা জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক

গৌরনদীর ধানডোবাতে ‘এআই উদ্ভাবন ও বৈশ্বিক নেতৃত্ব’ শীর্ষক আলোচনা সভা

গৌরনদী প্রতিনিধি :
  • আপডেট টাইম : বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ১ বার পঠিত
বরিশালের গৌরনদীতে শিক্ষার্থীদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সম্পর্কে সচেতন ও দক্ষ করে তুলতে ‘এআই (AI) উদ্ভাবন ও বৈশ্বিক নেতৃত্ব’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ধানডোবা মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে বিদ্যালয়ের মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইব্রাহিম। তিনি বলেন, তথ্যপ্রযুক্তিনির্ভর বর্তমান বিশ্বে কৃত্রিম বুদ্ধিমত্তা ভবিষ্যৎ উন্নয়নের অন্যতম চালিকাশক্তি। তাই শিক্ষার্থীদের এআই প্রযুক্তি সম্পর্কে জ্ঞান অর্জনের পাশাপাশি উদ্ভাবনী চিন্তা ও নেতৃত্বের গুণাবলি বিকাশে গুরুত্ব দিতে হবে।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ইউএইচএফ গ্লোবাল কনসোর্টিয়াম, কানাডার সমন্বয়ক অধ্যাপক বি. সি. পান্ডে। তিনি বৈশ্বিক প্রেক্ষাপটে কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাবনা, চ্যালেঞ্জ এবং প্রযুক্তিনির্ভর ভবিষ্যৎ গঠনে তরুণদের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
ধানডোবা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এইচ. এম. তারিকুল ইসলাম কাফীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইউনিভার্সেল হিউম্যানিটি ফাউন্ডেশন (ইউএইচএফ), কানাডার কো-অর্ডিনেটর টেরি রুপের্ট এবং বিদ্যালয়ের দাতা ও সাবেক সভাপতি এইচ.এম.রফিকুল ইসলাম কাজল।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য ও সার্বিক সমন্বয় করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এইচ. এম. মানিক হাসান। সঞ্চালনায় ছিলেন বিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক আব্দুল রাজ্জাক।
বক্তারা বলেন, একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় শিক্ষার্থীদের কৃত্রিম বুদ্ধিমত্তাসহ আধুনিক প্রযুক্তির সঙ্গে পরিচিত হওয়া সময়ের দাবি। বিশ্ব প্রতিযোগিতায় সফল হতে হলে স্থানীয় পর্যায় থেকেই প্রযুক্তিনির্ভর শিক্ষা, দক্ষতা উন্নয়ন এবং উদ্ভাবনী চিন্তার বিকাশে গুরুত্ব দিতে হবে।
আলোচনা সভা শুরুতে অতিথিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পরে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করেন অতিথিরা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com