মঙ্গলবার, ০৫:০৩ অপরাহ্ন, ০৪ অগাস্ট ২০২৬, ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

শিক্ষার মান উন্নয়নে কারফা পাবলিক একাডেমিতে মতবিনিময়  সভা

এ,এস,মামুন,গৌরনদী
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
  • ৩ বার পঠিত
শিক্ষার গুণগত মান উন্নয়নে সোমবার বরিশালের  উজিরপুর উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান কারফা পাবলিক একাডেমিতে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৩ আগস্ট সোমবার বেলা ১১ টায় একাডেমি মিলনায়তনে  ওই মত বিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। একাডেমির ম্যানেজিং কমিটির সভাপতি প্রণয় বিশ্বাস এর সভাপতিত্বে অনুষ্ঠিত ওই
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা। সভায় প্রধান বক্তা  হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুল জব্বার। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উজিরপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম। সভায় স্বাগত বক্তব্য রাখেন, একাডেমির প্রধান শিক্ষক সুশীল কুমার ওঝা।  প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা বলেন, শিক্ষার মান উন্নয়নে অভিভাবকদের  সচেতনতা জরুরি। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, একাডেমিক পড়াশোনার পাশাপাশি সহপাঠনিক কার্যক্রম  যেমন খেলাধুলা, বিতর্ক-চর্চা, সাহিত্য-সংস্কৃতির চর্চা করতে হবে। এতে শিক্ষার্থীদের সৃজনশীলতার বিকাশ ঘটে। পাশাপাশি শিক্ষার্থীর শরীর ও মন ভালো থাকে। এ সময় তিনি একাডেমীর সার্বিক উন্নয়নে পাশে থাকার আশ্বাস দেন। প্রধান বক্তা বরিশাল জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুল জব্বার বলেন, শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের পাঠদানের সময়োপযোগী কৌশল প্রয়োগ করতে হবে। পাশাপাশি শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করতে হবে। তিনি এ সময়  শিক্ষার মান উন্নয়নে শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবকদের করণীয় নিয়ে একটি প্রেজেন্টেশন উপস্থাপন করেন। প্রধান শিক্ষক সুশীলত ওঝা তার স্বাগত বক্তব্যে শিক্ষক শিক্ষার্থী এবং অভিভাবকদের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য দেন। বিশেষ অতিথির বক্তব্য উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের পড়াশোনা করতে উৎসাহিত করতে হবে। সন্তান কখন কী করছে সে বিষয়ে অভিভাবকদের সচেতন থাকতে হবে। এ সময় অভিভাবকগন অতিথিবৃন্দের কাছে তাদের প্রত্যাশা ব্যক্ত করেন। সভাপতির বক্তব্যে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি প্রণয় বিশ্বাস বলেন, শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের যেমন ভূমিকা রয়েছে তেমনি ভূমিকা রয়েছে অভিভাবকদেরও।  সভাপতি আরো বলেন, একজন শিক্ষার্থী শিক্ষকদের সান্নিধ্যে থাকে দিনে ৬-৭ ঘন্টা, কিন্তু অভিভাবকদের সঙ্গে থাকে বাকি সময়টা। তাই অভিভাবকদের সচেতনতা জরুরি। মতবিনিময়ে সভায় আরও উপস্থিত ছিলেন স্থানীয় গণমান্য ব্যক্তিত্ব ভীষ্মদেব বিশ্বাস, শংকর চন্দ্র বৈদ্, অরুণ বিশ্বাস লিটুসহ  আট শতাধিক শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ। মতবিনিময় সভার পাশাপাশি ওইদিন শিক্ষা প্রতিষ্ঠানটির অর্ধবার্ষিক পরীক্ষার ফল প্রকাশ করা হয়। সভা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com