সোমবার, ০৭:০৮ অপরাহ্ন, ০৩ অগাস্ট ২০২৬, ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বিডিআরসিএস-আইএফআরসি জরিপ, চিকিৎসা ব্যয় মেটাতে ঋণ নিয়েছে হামে আক্রান্তদের ৮৯ শতাংশ পরিবার সাংবাদিক এস. এম. জুলফিকারের ওপর হামলার প্রতিবাদে গৌরনদীতে মানববন্ধন সংসদীয় গণতন্ত্র শক্তিশালী হলেই জুলাই শহীদদের আত্মমর্যাদা প্রতিষ্ঠিত হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী অবৈধ সম্পদের মামলা ছাগলকাণ্ডের মতিউরের বিরুদ্ধে চার্জগঠন অর্থনৈতিক অঞ্চল সম্প্রসারণ, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির উদ্যোগ বেজার বিরোধী দল আওয়ামী লীগের ভাষায় কথা বলছে-মির্জা ফখরুল কর্মক্ষেত্রে দায়িত্ব পালনের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনের উপায় লিটনের বাড়িটি এখন উন্মুক্ত শৌচাগার ৯ বছরের শিশুকে যৌন নিপীড়ন, জামায়াতের রুকন বহিষ্কার গ্রিসে দাবানল নেভাতে গিয়ে দুই হেলিকপ্টারের সংঘর্ষ, দুইজন নিহত

সাংবাদিক এস. এম. জুলফিকারের ওপর হামলার প্রতিবাদে গৌরনদীতে মানববন্ধন

গৌরনদী প্রতিনিধি
  • আপডেট টাইম : সোমবার, ৩ আগস্ট, ২০২৬
  • ২ বার পঠিত
গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক আমাদের সময়–এর গৌরনদী প্রতিনিধি এস. এম. জুলফিকারের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। হামলার ঘটনায় এজাহারভুক্ত ও জড়িত সব আসামির দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সোমবার (৩ আগস্ট) সকালে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী বাসস্ট্যান্ড এলাকায় এ কর্মসূচির আয়োজন করে গৌরনদী প্রেসক্লাব।
ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন গৌরনদী প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির।
সমাবেশে বক্তব্য দেন প্রেসক্লাবের সাবেক সভাপতি খোন্দকার মনিরুজ্জামান মনির ও আসাদুজ্জামান রিপন, সাবেক সাধারণ সম্পাদক মো. হানিফ সরদার, খোকন আহাম্মেদ হীরা, এম. আলম, যুগ্ম সাধারণ সম্পাদক আমিনা আক্তার সোমা, কাজী আল-আমীন, বিএম বেলাল, সাংবাদিক এস. এম. মোশাররফ হোসেন, মো.মোস্তফা হাওলাদার, মো.খায়রুল ইসলাম, সবুজ খান, মনীষ বিশ্বাস, সঞ্জয় পাল, প্রচার সম্পাদক মো.হাসান মাহামুদ, মোল্লা ফারুক হাসান এবং গৌরনদী সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক মো.মেহেদী হাসানসহ উপস্হিতি অনেকে।
বক্তারা বলেন, একজন সাংবাদিকের ওপর হামলা কেবল একজন ব্যক্তির ওপর আক্রমণ নয়, এটি স্বাধীন সাংবাদিকতা, মতপ্রকাশের স্বাধীনতা এবং গণমাধ্যমের নিরাপত্তার ওপরও আঘাত। তারা অবিলম্বে হামলার সঙ্গে জড়িত সকল আসামিকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
জানা গেছে, গত রোববার (২ আগস্ট) বিকেলে উপজেলার পুরাতন নাহার সিনেমা হল মোড়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সাংবাদিক এস. এম. জুলফিকারের ওপর হামলা চালানো হয়। হামলাকারীরা তাকে মারধরের পাশাপাশি তার ব্যবহৃত মোটরসাইকেলও ভাঙচুর করে বলে অভিযোগ রয়েছে। আহত অবস্থায় তাকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এ ঘটনায় এস. এম. জুলফিকার ৬ জনের নাম উল্লেখসহ আরও ১০ থেকে ১২ জন অজ্ঞাতনামাকে আসামি করে গৌরনদী মডেল থানায় মামলা দায়ের করেন।
মামলার অগ্রগতি সম্পর্কে গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল জানান, এজাহারভুক্ত দুই আসামি সবুজ হাওলাদার ও ফারুক উকিলকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। পলাতক অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com