শুক্রবার, ০২:৪৮ অপরাহ্ন, ১৩ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চায় ভারত-বিবিসি বাংলা গৌরনদীতে ফিরোজা কেরাতুল কুরআন  এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু

মাদকব্যবসায়ীদের ও মাদকসেবীর হামলায় গৌরনদী প্রেসক্লাবের সম্পাদকসহ আহত ২

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ১২১ বার পঠিত
গ্যারেজের মেকানিকের ওপর হামলার প্রতিবাদ করায় বরিশালের গৌরনদীতে কতিপয় মাদকব্যবসায়ী ও মাদকসেবী সহ তাদের ১০-১২ জন সহযোগীর হামলার শিকার হয়েছেন গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক আমাদের সময়ের প্রতিনিধি এস.এম জুলফিকার।
খবর পেয়ে  স্বজন ও সহকর্মীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন।
রোববার (২ আগস্ট) বিকেলে উপজেলার পুরাতন নাহার সিনেমা হল মোড়ে এ হামলার ঘটনা ঘটে।
হামলাকারীরা হলো-এলাকার চিহ্নিত মাদক সেবী বিএনপি কর্মী মাসুম হাওলাদার তার ছেলে ইয়াসিন, তার ভাই পৌর ছাত্রদলের আহবায়ক রাসেল হাওলাদার ও সবুজ হাওলাদার ও বখাটে মাদক ব্যবসায়ী রিয়াজ উকিল।
হামলায় আহত সাংবাদিক এসএম জুলফিকার অভিযোগ করে বলেন, আমার ভাগ্নে মুরাদ মেহেদীর কর্মচারী মোটর মেকানিক রিপন কাজী পুরাতন নাহার সিনেমা হল মোড়ের একটি চায়ের দোকানে বসে পায়ের পা তুলে চা পান করছিলেন।  এ সময় পায়ের ওপর তোলার অপরাধে তাকে (রিপন কাজী) কুপিয়ে জখম করে হামলাকারীরা।
খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আমি এর প্রতিবাদ করায়  তারা সঙ্ঘবদ্ধভাবে আমার ওপর অতর্কিতে হামলা চালায়। তবে অভিযোগ অস্বীকার করে পৌর ছাত্রদলের আহবায়ক রাসেল হাওলাদার বলেন, হামলায় আমার কোন সম্পৃক্ততা নেই। আমাকে ফাঁসানো হচ্ছে। তবে অন্য হামলাকারীদের বক্তব্য পাওয়া যায়নি।
গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল জানিয়েছেন, খবরপেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এবিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
এদিকে সাংবাদিক নেতা জুলফিকারের ওপর হামলার ঘটনা সাংবাদিক মহলে ছড়িয়ে পরলে স্থানীয় সাংবাদিকদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com