বৃহস্পতিবার, ০৫:০৬ অপরাহ্ন, ৩০ জুলাই ২০২৬, ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
শাপলা চত্বর হত্যাকাণ্ডে কারাগারে লতিফ সিদ্দিকী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর অবসরপ্রাপ্ত সেনাসদস্যদের জন্য ‘এক পদ, এক বেতন’ ও ‘ডিফেন্স কলোনি’র নির্দেশ গৌরনদীর বার্থীতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি: শিক্ষার্থীদের হাতে সবুজ ভবিষ্যতের অঙ্গীকার  শেখ হাসিনা দেশে ফিরলেই আইন অনুযায়ী ব্যবস্থা: আইনমন্ত্রী এবার সিলেটে এনসিপির গাড়িবহরে দুই দফা হামলা জাপানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৮ জাতীয় দলের স্বপ্ন থেকে চট্টগ্রামের ভয়ংকর সন্ত্রাসী ডেভিড ইমন জেমিনাই অ্যাপ হালনাগাদ করল গুগল, যুক্ত হলো নতুন সুবিধা সকালে খালি পেটে অ্যালোভেরা শরবত পানের উপকারিতা

গৌরনদীর বার্থীতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি: শিক্ষার্থীদের হাতে সবুজ ভবিষ্যতের অঙ্গীকার 

মো. মোস্তফা হাওলাদার 
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
  • ৭ বার পঠিত
পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণ ও পরিচর্যার অভ্যাস গড়ে তোলার লক্ষ্যে বরিশালের গৌরনদীতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচির আওতায় বার্থী তাঁরা মাধ্যমিক বিদ্যালয়ে বর্ণাঢ্য বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল সাড়ে ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। কর্মসূচিতে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয় এবং শিক্ষার্থীদের হাতে বিভিন্ন প্রজাতির চারা তুলে দেওয়া হয়।
বার্থী তাঁরা মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিএম ইদ্রিস আলীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্যে তিনি স্মরণ করিয়ে দেন (২৮ শে জুলাই) গৌরনদী গার্লস এন্ড কলেজ প্রাঙ্গনে বৃক্ষরোপণ কর্মসূচি, বৃক্ষ মেলা ও শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণে প্রধান অতিথি মন্ত্রী মহোদয়ের উপস্থিতিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইব্রাহিম বক্তব্যে বলেন, “আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের বাংলাদেশ গড়বে। তাই ছোটবেলা থেকেই তাদের মধ্যে গাছ লাগানো ও পরিচর্যার অভ্যাস গড়ে তুলতে হবে। একটি গাছ শুধু অক্সিজেনই দেয় না, এটি পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি একটি সময়োপযোগী ও দূরদর্শী উদ্যোগ।”
তিনি আরও বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে শুধু পাঠদানের মধ্যে সীমাবদ্ধ না থেকে পরিবেশ, পরিচ্ছন্নতা ও সামাজিক দায়িত্ববোধ গড়ে তোলার ক্ষেত্র হিসেবেও কাজ করতে হবে।
অনুষ্ঠানে বক্তারা স্মরণ করিয়ে দেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের বিভিন্ন কর্মসূচিতে বারবার পরিবেশ রক্ষায় ব্যাপক বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ করেছেন। তাঁর আহ্বান ছিল, “একটি গাছ লাগিয়ে দায়িত্ব শেষ নয়, গাছটিকে বড় করে তোলার দায়িত্বও আমাদের।” সবুজ বাংলাদেশ গড়তে সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেওয়া হয়।
এ সময় তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনের গৌরনদীর বিভিন্ন অনুষ্ঠানে দেওয়া বক্তব্যের প্রসঙ্গও উঠে আসে। তিনি বিভিন্ন সময় বলেছেন, “পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি করে গাছ লাগাতে এবং তার পরিচর্যা করতে হবে।”

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com