বৃহস্পতিবার, ১১:২৯ পূর্বাহ্ন, ৩০ জুলাই ২০২৬, ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

মরহুম জাহাঙ্গীর হোসেন মৃধার  মৃত্যুবার্ষিতে মিলাদ ও দোয়া মাহফিল 

এ,এস,মামুন গৌরনদী
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
  • ১ বার পঠিত
বরিশালের গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মরহুম জাহাঙ্গীর হোসেন মৃধার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিল, কোরআনখানি এবং বিশেষ দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) আছর নামাজের পর মধ্য সরিকল ওয়াবদারপার জামে মসজিদে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মরহুমের রুহের মাগফিরাত কামনা, দেশ-জাতির শান্তি, সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও বার্থী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ আবুল হোসেন মিয়া।
এসময় উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের গৌরনদী উপজেলা সভাপতি ও সাংবাদিক সোলায়মান তুহিন, সরিকল ইউনিয়ন আহবায়ক মো. রুয়েদ হাসান রুবেল, বরিশাল জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি মহিদুল ইসলাম সুমন, সরিকল ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি ইমরান মৃধা, ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মনিরুজ্জামান আকন, সাধারণ সম্পাদক রাসেল মোল্লা, সিনিয়র সহ-সভাপতি দেলোয়ার হাওলাদার, সহ-সভাপতি কাওছার শিকদার, সরিকল স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনের সভাপতি মজিবুল হাসান টিটুসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, স্থানীয় মুসল্লি, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং অসংখ্য শুভাকাঙ্ক্ষী।
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ আবুল হোসেন মিয়া মরহুম জাহাঙ্গীর হোসেন মৃধাকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে বলেন, তিনি ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রীর ঘনিষ্ঠ রাজনৈতিক সহচর,
একজন দক্ষ সংগঠক, কর্মীবান্ধব ও জনকল্যাণে নিবেদিতপ্রাণ নেতা। তিনি দলীয় রাজনীতির পাশাপাশি সাধারণ মানুষের সুখ-দুঃখে সবসময় পাশে দাঁড়িয়েছেন। জনগণের দুঃখ-দুর্দশা লাঘবে তিনি আমৃত্যু নিরলসভাবে কাজ করে গেছেন। তাঁর সততা, সাংগঠনিক দক্ষতা ও মানবিক গুণাবলি নতুন প্রজন্মের রাজনৈতিক কর্মীদের জন্য অনুকরণীয় হয়ে থাকবে। আমরা মহান আল্লাহর কাছে তাঁর রুহের মাগফিরাত কামনা করছি এবং জান্নাতুল ফিরদাউস নসিবের জন্য দোয়া করছি।”
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মধ্য সরিকল ওয়াবদারপার জামে মসজিদের ইমাম মাওলানা মশিউর রহমান। তিনি মহান আল্লাহর কাছে মরহুম জাহাঙ্গীর হোসেন মৃধার সকল গুনাহ মাফ করে তাঁকে জান্নাতুল ফিরদাউস দান করার জন্য দোয়া করেন। একই সঙ্গে দেশ, জাতি, মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন।
এসময় বক্তারা মরহুম জাহাঙ্গীর হোসেন মৃধার রাজনৈতিক, সামাজিক ও মানবিক অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তাঁরা বলেন, তিনি ছিলেন একজন সৎ, নিষ্ঠাবান ও ত্যাগী রাজনৈতিক কর্মী। মানুষের কল্যাণে নিবেদিত এই নেতার অবদান সরিকল ইউনিয়নের মানুষ দীর্ঘদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
অনুষ্ঠি শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com