রবিবার, ০৩:২৬ অপরাহ্ন, ১৬ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

অফিসে যাওয়ার পথে বাসের ধাক্কায় প্রাণ গেল সাংবাদিকপুত্র নেয়ামুলের

মো. মোস্তফা হাওলাদার
  • আপডেট টাইম : শনিবার, ২৫ জুলাই, ২০২৬
  • ৩১ বার পঠিত

অফিসে যাওয়ার পথে মোটরসাইকেলযোগে সড়কে বের হয়ে বেপরোয়া বাসের ধাক্কায় সৈয়দ নেয়ামুল হক (৩৪) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) বরিশাল জেলা উত্তর শাখার সদস্য এবং গৌরনদী রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি সাংবাদিক সৈয়দ নকিবুল হকের বড় ছেলে।
শনিবার (২৫ জুলাই) সকালে ঢাকার সাভার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতের বাবা সাংবাদিক সৈয়দ নকিবুল হক জানান, কর্মসূত্রে দীর্ঘদিন ধরে তার ছেলে সৈয়দ নেয়ামুল হক সাভারের একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। প্রতিদিনের মতো শনিবার সকালে মোটরসাইকেলে করে অফিসে যাওয়ার পথে যানজটের কারণে সড়কে থেমে থাকতে হয় তাকে। এ সময় পেছন থেকে দ্রুতগতির একটি বাস মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন।
স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে দুর্ঘটনাটি সাভারের ঠিক কোন এলাকায় ঘটেছে, সে বিষয়ে নিশ্চিত তথ্য জানাতে পারেননি নিহতের বাবা।
এদিকে সাংবাদিকপুত্রের অকাল মৃত্যুতে গৌরনদীসহ আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, সহকর্মী ও স্থানীয়রা এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।
সৈয়দ নেয়ামুল হকের মৃত্যুতে গৌরনদী প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, সাবেক সভাপতি মো. গিয়াসউদ্দিন মিয়া, খোন্দকার মনিরুজ্জামান মনির, সাধারণ সম্পাদক এস এম জুলফিকার, সিনিয়র সাংবাদিক মো. মোস্তফা হাওলাদারসহ প্রেসক্লাবের সদস্যবৃন্দ। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)-এর কেন্দ্রীয় সভাপতি আহমেদ আবু জাফর, সাধারণ সম্পাদক লায়ন মো. আবুল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক খোকন আহম্মেদ হীরা, যুগ্ম সম্পাদক নুরুল হুদা বাবু, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুমন তালুকদার, বিএমএসএফ বরিশাল জেলা উত্তর শাখার সভাপতি এস এম মিজান, সাধারণ সম্পাদক হাসান মাহমুদ, সহসভাপতি জামিল মাহমুদ, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির বরিশাল জেলা উত্তর কমিটির সভাপতি তারেক মাহমুদ আলী, সাধারণ সম্পাদক কাজী বায়েজীদ রনি এবং সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।
এক শোকবার্তায় নেতৃবৃন্দ শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়ে মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com