সোমবার, ০৫:২৮ পূর্বাহ্ন, ২৭ জুলাই ২০২৬, ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন-হামিদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ হজের প্রাথমিক নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যারা ‘ক্রসফায়ারে’ একরামুল হত্যা : হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল কোনো বাধা ছাড়াই দেশত্যাগের সমঝোতায় পদত্যাগ করেন সাহাবুদ্দিন বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা পছন্দ-অপছন্দ ও রাজনীতির ঊর্ধ্বে উঠে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর বাস রুটে আসছে বড় পরিবর্তন সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আন্দোলন সফল, এবার কি ভোটের রাজনীতিতে নামবে ‘ককরোচ জনতা পার্টি’

গৌরনদী’র সরিকলে পূবালী ব্যাংকের উদ্যোগে বাংলা কিউআর ক্যাম্পেইন 

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
  • ১৪ বার পঠিত
লেনদেন হচ্ছে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে বরিশাল জেলার গৌরনদী উপজেলার সরিকলে পূবালী ব্যাংক পিএলসির উদ্যোগে বাংলা কিউআর (QR) ও ক্যাশলেস ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে সরিকল বন্দরে পূবালী ব্যাংক পিএলসি সরিকল উপ-শাখার আয়োজনে র‍্যালি, আলোচনা সভা এবং ব্যবসায়ীদের মাঝে বাংলা কিউআর কোড  বিতরণ করা হয়। এ উপলক্ষে সরিকল বাজারের বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন আহমেদ সড়কে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে বন্দরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। পূবালী ব্যাংক সরিকল উপ-শাখার ব্যবস্থাপক মো: ইব্রাহিম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পূবালী  ব্যাংক টরকী বন্দর শাখার  ব্যবস্থাপক জনাব আব্দুস সাত্তার । বিশেষ অতিথি ছিলেন কাজী রিয়েল স্টেটস এর কর্ণধার জনাব কাজী সাইফুল ইসলাম । এছাড়া স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে অংশ নেন। আলোচনায় প্রধান অতিথি বলেন, বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী গত ১ জুলাই থেকে বাংলা কিউআর ক্যাম্পেইন চালু হয়েছে। এর মাধ্যমে গ্রাহকরা দ্রুত, নিরাপদ ও ঝামেলামুক্তভাবে ডিজিটাল লেনদেন করতে পারবেন। এতে নগদ অর্থ বহনের ঝুঁকি কমবে এবং ক্যাশলেস লেনদেনের প্রসার ঘটবে। তিনি আরো বলেন, বাংলা কিউআর কোডের ব্যবহার বাড়লে ডিজিটাল ব্যাংকিং সম্প্রসারিত হবে এবং ব্যাংকিং ব্যবস্থায় অর্থপ্রবাহ আরও বৃদ্ধি পাবে। অনুষ্ঠান শেষে স্থানীয় ব্যবসায়ীদের মাঝে বাংলা কিউআর বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com