সোমবার, ০৪:৩৬ পূর্বাহ্ন, ২৭ জুলাই ২০২৬, ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন-হামিদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ হজের প্রাথমিক নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যারা ‘ক্রসফায়ারে’ একরামুল হত্যা : হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল কোনো বাধা ছাড়াই দেশত্যাগের সমঝোতায় পদত্যাগ করেন সাহাবুদ্দিন বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা পছন্দ-অপছন্দ ও রাজনীতির ঊর্ধ্বে উঠে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর বাস রুটে আসছে বড় পরিবর্তন সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আন্দোলন সফল, এবার কি ভোটের রাজনীতিতে নামবে ‘ককরোচ জনতা পার্টি’

ফের কমল সোনা ও রুপার দাম, আজ ভরি কত?

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ৮ বার পঠিত

দেশের বাজারে সোনা ও রুপার নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। তেজাবী সোনার (পিওর গোল্ড) দাম কমার পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ১০টা থেকে নতুন মূল্য কার্যকর হয়েছে।

বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির সভায় নতুন মূল্য নির্ধারণ করা হয়। নতুন তালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকা। প্রতি গ্রাম হিসেবে এর দাম ১৮ হাজার ৮৪৫ টাকা।

এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা বিক্রি হবে ২ লাখ ৯ হাজার ৮৯৪ টাকায়, যা প্রতি গ্রামে ১৭ হাজার ৯৯৫ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম রাখা হয়েছে ১ লাখ ৮০ হাজার ২৫৯ টাকা বা প্রতি গ্রাম ১৫ হাজার ৪৫৫ টাকা। অন্যদিকে সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪৭ হাজার ৩১৬ টাকা, যা প্রতি গ্রামে ১২ হাজার ৬৩০ টাকা।

সোনার পাশাপাশি রুপার নতুন দামও ঘোষণা করেছে বাজুস। নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৪ হাজার ৬০৭ টাকা বা প্রতি গ্রাম ৩৯৫ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হবে ৪ হাজার ৩৭৪ টাকায় এবং প্রতি গ্রাম ৩৭৫ টাকায়। ১৮ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৭৯১ টাকা বা প্রতি গ্রাম ৩২৫ টাকা। এছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম রাখা হয়েছে ২ হাজার ৮৫৮ টাকা, যা প্রতি গ্রাম ২৪৫ টাকা।

বাজুস জানিয়েছে, অলংকারের নকশা ও ধরন অনুযায়ী নির্ধারিত মূল্যের সঙ্গে প্রযোজ্য মজুরি যুক্ত হবে। তবে নতুন মূল্যতালিকায় ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় ক্রেতাদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট নেওয়া যাবে না।

সংগঠনটি আরও জানিয়েছে, অলংকার পরিবর্তন (এক্সচেঞ্জ) বা পুরোনো অলংকার বিক্রির (পারচেজ) ক্ষেত্রে সুনির্দিষ্ট ভ্যাট, মজুরি ও পাথরের মূল্য বাদ দিয়ে আগের নিয়মই কার্যকর থাকবে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই মূল্যতালিকা বহাল থাকবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com