রবিবার, ১১:৩৩ অপরাহ্ন, ০২ অগাস্ট ২০২৬, ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মাদকব্যবসায়ীদের ও মাদকসেবীর হামলায় গৌরনদী প্রেসক্লাবের সম্পাদকসহ আহত ২ সারা দেশে নিরাপদ পর্যটন নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান পর্যটনমন্ত্রীর পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ সৌদি জোটে যোগদান ইরানকে আঘাত করা নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী মহাসড়কে দিনেদুপুরে বাসে ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত ৩ রাজধানীতে পরিদর্শনে গিয়ে ‘হামলার শিকার’ ডিএনসিসি প্রশাসক ও এমপি গার্মেন্টস কর্মীকে হত্যা মামলায় প্রেমিকের মৃত্যুদণ্ড রিজেন্টের সাহেদকে এক বছরের সাজার মামলায় গ্রেপ্তার দেখানো হলো ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল

বাকি সব সরকার পালিয়ে যায়, হারিয়ে যায়, কিন্তু বিএনপি সরকার বারবার ফিরে আসে-তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন

এ,এস,মামুন, গৌরনদী
  • আপডেট টাইম : শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ২৮ বার পঠিত
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সরকার, আপোসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সরকার এবং দেশনায়ক তারেক রহমানের সরকার,  বাংলাদেশে এই তিন সরকারের যে, আলাদা একটা বৈশিষ্ট্য, আমাদের ক্ষমতার আমলে তা আমাদেরকে প্রমাণ করতে হবে। এ জন্য বাকি সরকাররা সব পালিয়ে যায়, হারিয়ে যায়। কিন্তু বিএনপি’র সরকার, শহীদ জিয়াউর রহমানের সরকার, জাতীয়তাদের সরকার্, জিয়া পরিবারের সরকার কখনো হারিয়ে যায় না। বারবার ফিরে আসে। অতএব ক্ষমতা আপনার এমন ভাবে চর্চা করবেন, যাতে জনগণ আপনাদের প্রতি, আমার প্রতি, প্রধানমন্ত্রীর প্রতি  দলের প্রতি কোনো অসন্তোষ তৈরি না করে।
শনিবার দুপুরে বরিশালের গৌরনদী উপজেলার নলচিড়া মাধ্যমিক বিদ্যালয়ের নতুন ভবনের নির্মাণ কাজের উদ্বোধন উপলক্ষে ভবনটির ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে অনুষ্ঠিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা কালে তিনি এ কথা বলেন।
নলচিড়া মাধ্যমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি আব্দুস সাত্তার মৃধার সভাপতিত্বে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
বরিশাল শিক্ষা-প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ শহিদুল ইসলাম।
বক্তব্য রাখেন, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য মোঃ জুয়েল সরদার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নুরুল আলম প্রমূখ।
দলের স্থানীয় বেশ কয়েকজন নেতার নাম উল্লেখ করে প্রধান অতিথির বক্তৃতায় জহির উদ্দিন স্বপন আরো বলেন, আমি দলের এই নেতাদের প্রতি দায়িত্ব দিয়ে রাখলাম। ক্ষমতাসীন দলের নামে অথবা আমার নামে কোন অপরাধ তারা যেন এখানে না হতে দেয়।
সাধারণ জনগণের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, আমাদের দলের এ নেতাদের মধ্যে যদি কেউ অপরাধ করে তাহলে প্রমাণসহ আপনারা আমার কাছে হাজির করবেন। আমি ইনশাআল্লাহ ব্যবস্থা নেব।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com