রবিবার, ১১:৩৪ অপরাহ্ন, ০২ অগাস্ট ২০২৬, ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মাদকব্যবসায়ীদের ও মাদকসেবীর হামলায় গৌরনদী প্রেসক্লাবের সম্পাদকসহ আহত ২ সারা দেশে নিরাপদ পর্যটন নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান পর্যটনমন্ত্রীর পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ সৌদি জোটে যোগদান ইরানকে আঘাত করা নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী মহাসড়কে দিনেদুপুরে বাসে ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত ৩ রাজধানীতে পরিদর্শনে গিয়ে ‘হামলার শিকার’ ডিএনসিসি প্রশাসক ও এমপি গার্মেন্টস কর্মীকে হত্যা মামলায় প্রেমিকের মৃত্যুদণ্ড রিজেন্টের সাহেদকে এক বছরের সাজার মামলায় গ্রেপ্তার দেখানো হলো ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল

১৩ জুলাই সফর সফল করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনের

মো.মোস্তফা হাওলাদার 
  • আপডেট টাইম : শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ২২ বার পঠিত
আগামী ১৩ জুলাই প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো বরিশাল সফরে আসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর এ সফরকে ঘিরে বরিশালসহ সমগ্র দক্ষিণাঞ্চলে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। সফর সফল করতে সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের পাশাপাশি বিএনপির কেন্দ্রীয়, জেলা, উপজেলা ও তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছেন।
এ উপলক্ষে শুক্রবার (১০ জুলাই) মাগরিবের নামাজের পর গৌরনদী উপজেলা অডিটোরিয়ামে এক প্রস্তুতিমূলক কর্মীসভা অনুষ্ঠিত হয়। এতে গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলার বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিটের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এম জহির উদ্দিন স্বপন। তিনি আগামী ১৩ জুলাই প্রধানমন্ত্রীর বরিশাল সফর সফল করতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে নিজ নিজ দায়িত্ব পালনের আহ্বান জানান। তিনি বলেন, সফরটি দক্ষিণাঞ্চলের মানুষের জন্য গুরুত্বপূর্ণ এবং এটি সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন করতে সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে।
সভার একপর্যায়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রী মোবাইল ফোনের মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে উপস্থিত নেতাকর্মীদের সালাম ও শুভেচ্ছা বিনিময়ের ব্যবস্থা করেন। প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ পেয়ে নেতাকর্মীরা আবেগাপ্লুত হয়ে পড়েন। এ সময় প্রধানমন্ত্রী আগামী ১৩ জুলাই বরিশাল সফরকালে নেতাকর্মীদের সঙ্গে সাক্ষাতের আশাবাদ ব্যক্ত করেন। তাঁর বক্তব্যে অনুপ্রাণিত হয়ে উপস্থিত নেতাকর্মীরা সফরকে সর্বাত্মকভাবে সফল করার প্রত্যয় ব্যক্ত করেন।
সভায় আরও বক্তব্য দেন বরিশাল জেলা বিএনপির সদস্য সচিব মো. মিজানুর রহমান মুকুল খান, গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব এবং আগৈলঝাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক মো. হাফিজুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা বিএনপির সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান , সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. বদিউজ্জামান মিন্টু, পৌর বিএনপির আহ্বায়ক মো. জাকির হোসেন শরিফসহ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
উল্লেখ্য, আগামী ১৩ জুলাই বরিশাল সফরের অংশ হিসেবে গৌরনদীতে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ উপলক্ষে সফরের সার্বিক প্রস্তুতি নিশ্চিত করতে জেলা ও বিভাগীয় প্রশাসনের পাশাপাশি বিএনপির জেলা, উপজেলা ও বিভাগীয় নেতাদের নিয়ে দফায় দফায় প্রস্তুতি সভা করছেন সফরের দায়িত্বপ্রাপ্ত তথ্য ও সম্প্রচারমন্ত্রী এম জহির উদ্দিন স্বপন। প্রধানমন্ত্রীর এ সফরকে ঘিরে ইতোমধ্যে বরিশালজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com