সোমবার, ০৩:৩২ অপরাহ্ন, ১৭ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

হুহু করে কমছে তেলের দাম

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
  • ২৮ বার পঠিত

কাতারের রাজধানী দোহায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পরোক্ষ কারিগরি আলোচনা চলছে। এতে ‘ইতিবাচক অগ্রগতি’ হয়েছে বলে কাতারের পক্ষ থেকে জানানো হয়েছে। এর পরপরই আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমেছে। বৃহস্পতিবার আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

লেনদেনের শুরুতে ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ৭৩ সেন্ট বা ১ দশমিক শূন্য ২ শতাংশ কমে ৭০ দশমিক ৮৪ ডলারে নেমে আসে। একই সময়ে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ৮৩ সেন্ট বা ১ দশমিক ২১ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৬৭ দশমিক ৭৫ ডলারে দাঁড়ায়।

এর আগের লেনদেনেও উভয় বেঞ্চমার্কের দাম ১ শতাংশের বেশি কমেছিল, যা প্রায় চার মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়।

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনায় অগ্রগতির সম্ভাবনা মধ্যপ্রাচ্যে সরবরাহ-ঝুঁকি কমতে পারে, এমন প্রত্যাশা তৈরি করায় আন্তর্জাতিক তেলের বাজারে দামের ওপর নিম্নমুখী চাপ সৃষ্টি হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com