মঙ্গলবার, ০৭:০৯ পূর্বাহ্ন, ২৭ অক্টোবর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
আন্তর্জাতিক রেমিট্যান্স যোদ্ধা সংসদ আনুষ্ঠানিক ঘোষণা গৌরনদীতে অনুমোদনহীন কসমেটিকস বিক্রি, দুই দোকানকে ১০ হাজার টাকা জরিমানা গৌরনদীতে স্বেচ্ছাসেবী সংগঠনের নবগঠিত কমিটির ইউএনও কে ফুলেল শুভেচ্ছা গৌরনদীতে মানবিক সংগঠনের নবগঠিত কমিটির ইউএনওকে ফুলেল শুভেচ্ছা গৌরনদীতে নাশকতার পরিকল্পনার অভিযোগে ১৫ জন, গ্রেপ্তার ৭, পলাতক ২৫-৩০ গৌরনদী প্রেসক্লাবের ফ্যামিলি ডে-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী সরকার অনুমোদন দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, আঘাত হানবে যেসব এলাকায় ইরানের হুঁশিয়ারি: ফের যুদ্ধ শুরু হলে তেলের দাম ছাড়াতে পারে ১৫০ ডলার আ. লীগের সাত শীর্ষ নেতার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনে জমা

কারাগারে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতার মৃত্যু

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ২৪ জুন, ২০২৬
  • ৫৬ বার পঠিত

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে নুরুল আলম (৪৫) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। তিনি কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সাতকানিয়া উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক বলে জানা গেছে।

কারা কর্তৃপক্ষের দাবি, কারাগারে অসুস্থ হয়ে পড়ার পর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে পরিবারের অভিযোগ, জমি-সংক্রান্ত বিরোধের জেরে তাকে মিথ্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছিল।

কারা কর্তৃপক্ষ জানায়, বুধবার সকালে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের আমদানি ওয়ার্ডে থাকা অবস্থায় নুরুল আলম হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন এবং শ্বাসকষ্টে ভুগতে থাকেন। তাৎক্ষণিকভাবে তাকে কারা হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ তত্ত্বাবধায়ক ইকবাল হোসেন জানান, মঙ্গলবার বিকেলে আদালতের মাধ্যমে নুরুল আলমকে কারাগারে আনা হয় এবং আমদানি ওয়ার্ডে রাখা হয়েছিল। কারাগারে প্রবেশের সময় তিনি সুস্থ ছিলেন এবং তার শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না। রাতেও তিনি কোনো শারীরিক সমস্যার কথা জানাননি। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

পুলিশ জানায়, ২০২৪ সালে সাতকানিয়া থানায় দায়ের হওয়া বিস্ফোরক আইনের একটি মামলায় মঙ্গলবার নুরুল আলমকে গ্রেপ্তার করা হয়। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, গোয়েন্দা পুলিশের একটি দল নুরুল আলমকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। থানায় থাকা অবস্থায় তিনি সুস্থ ছিলেন এবং তাকে কেউ মারধর করেনি। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এদিকে নুরুল আলমের ভাই নূর মোহাম্মদ গণমাধ্যমে দাবি করেন, এলাকায় জমি নিয়ে বিএনপি ও জামায়াতের কয়েকজন স্থানীয় নেতার সঙ্গে তাদের বিরোধ রয়েছে। মঙ্গলবার ওই জমি-সংক্রান্ত শুনানিতে অংশ নিতে সাতকানিয়া ভূমি অফিসে গেলে সেখান থেকে গোয়েন্দা পুলিশ তাকে আটক করে থানায় হস্তান্তর করে।

তিনি অভিযোগ করে বলেন, নুরুল আলমের বিরুদ্ধে কোনো মামলা ছিল না, জমি-সংক্রান্ত বিরোধের জেরে তাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে।

ঘটনার প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের প্রতিবেদন ও সংশ্লিষ্ট তদন্তের ফলাফলের অপেক্ষায় রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com