সোমবার, ০৩:২৪ পূর্বাহ্ন, ০৩ অগাস্ট ২০২৬, ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মাদকব্যবসায়ীদের ও মাদকসেবীর হামলায় গৌরনদী প্রেসক্লাবের সম্পাদকসহ আহত ২ সারা দেশে নিরাপদ পর্যটন নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান পর্যটনমন্ত্রীর পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ সৌদি জোটে যোগদান ইরানকে আঘাত করা নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী মহাসড়কে দিনেদুপুরে বাসে ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত ৩ রাজধানীতে পরিদর্শনে গিয়ে ‘হামলার শিকার’ ডিএনসিসি প্রশাসক ও এমপি গার্মেন্টস কর্মীকে হত্যা মামলায় প্রেমিকের মৃত্যুদণ্ড রিজেন্টের সাহেদকে এক বছরের সাজার মামলায় গ্রেপ্তার দেখানো হলো ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল

বিশ্বকাপের অফিসিয়াল বল মহাশূন্যে পাঠিয়ে যে বার্তা দিল নাসা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ২১ জুন, ২০২৬
  • ২০ বার পঠিত

ফিফা বিশ্বকাপের অফিসিয়াল ফুটবল বল মহাশূন্যে পাঠিয়ে নতুন উদ্যোগ নিয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। বিজ্ঞান, প্রযুক্তি ও খেলাধুলার মধ্যে সম্পর্ক তুলে ধরতেই এই ব্যতিক্রমী আয়োজন করেছে সংস্থাটি।

নাসা জানিয়েছে, এই উদ্যোগের মূল উদ্দেশ্য হলো মহাকাশ গবেষণার প্রযুক্তি কীভাবে খেলাধুলা ও দৈনন্দিন জীবনে প্রভাব ফেলছে তা তুলে ধরা এবং নতুন প্রজন্মকে বিজ্ঞানচর্চায় উৎসাহিত করা।

এই উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি ভিডিও প্রকাশ করে নাসা। সেখানে বলা হয়, মহাকাশ প্রযুক্তি শুধু মহাকাশ অনুসন্ধানেই নয়, ক্রীড়াবিজ্ঞান ও আধুনিক খেলাধুলার উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

নাসা আরও জানায়, ২০২৬ ফিফা বিশ্বকাপকে সামনে রেখে তাদের বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে এই আয়োজন করা হয়েছে। এর পাশাপাশি হিউস্টনে অনুষ্ঠিত ফিফা ফ্যান ফেস্টিভালে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (আইএসএস) ও আর্টেমিস কর্মসূচি সম্পর্কেও দর্শনার্থীদের তথ্য প্রদান করা হচ্ছে।

সংস্থাটির মতে, আইএসএসে পরিচালিত গবেষণা ফুটবলের বায়ুগতিবিদ্যা, বলের গতি ও স্থিতিশীলতা বোঝার ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করেছে, যা আধুনিক ফুটবল প্রযুক্তির উন্নয়নে সহায়তা করছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com