শনিবার, ০১:২৬ অপরাহ্ন, ০৭ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
দেশে কি আদৌ কোনো সরকার আছে, প্রশ্ন জামায়াত আমিরের আজ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হৃদয়-মুশফিকের ব্যাটে বাংলাদেশের ১০০ ভরাডুবির পর ট্রাম্পের নতুন চিফ অব স্টাফের দায়িত্বে মিলার জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা যুদ্ধ যখন অনিবার্য, মেজর মেজর জিয়া তখন যুদ্ধের ডাক দিলেন-জহির উদ্দিন স্বপন তৃণমূল পর্যায়ের সরকার হচ্ছেন গ্রাম পুলিশ গৌরনদীতে গ্রাম পুলিশকে উদ্দেশ্য করে……. জহির উদ্দিন স্বপন  যুগে যুগে এমপি-মন্ত্রী-প্রধানমন্ত্রী আসবেন, শত বছরেও একজন কবি নজরুল তৈরি হবেন না…… জহির উদ্দিন স্বপন গৌরনদীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’-এর শুভ উদ্বোধন নজরুলের মতো বিরল প্রতিভা শত বছরেও জন্ম নেয় না: জহির উদ্দিন স্বপন 

রাতে মাঠে নামবে পর্তুগাল, যেমন হতে পারে একাদশ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ১৭ জুন, ২০২৬
  • ৬৩ বার পঠিত

বিশ্বকাপ জয়ের লক্ষ্যে আজ বুধবার বাংলাদেশ সময় রাত ১১টায় গণপ্রজাতন্ত্রী কঙ্গোর বিপক্ষে মাঠে নামবে পর্তুগাল। ফিফা র‌্যাঙ্কিং অনুযায়ী পর্তুগাল বেশ এগিয়ে আছে কঙ্গোর চেয়ে। তাই ফেভারিট হয়েই মাঠে নামছে তারা। বিশ্বের অন্যতম সেরা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদোর নেতৃত্বাধীন পর্তুগাল একাদশ হতে পারে তরুণ ও অভিজ্ঞদের মিশেলে।

পর্তুগালের সম্ভাব্য একাদশে দলের হয়ে গোলবার সামলাবেন দিয়োগো কোস্তা। রক্ষণভাগে অভিজ্ঞ জোয়াও ক্যানসেলো, রুবেন দিয়াস, গনসালো ইনাসিও ও নুনো মেন্দেস থাকবেন।

পর্তুগালের সবচেয়ে বড় শক্তি মাঝমাঠের খেলোয়াড়রা। এখানে থাকতে পারেন ব্রুনো ফার্নান্দেস, ভিতিনিয়া ও জোয়াও নেভেস ত্রয়ী।

আক্রমণভাগে থাকছেন বার্নার্দো সিলভা, পেদ্রো নেতো এবং দলের সবচেয়ে বড় তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। ৪১ বছর বয়সের দোরগোড়ায় দাঁড়িয়েও গোলের ক্ষুধা হারাননি পর্তুগিজ অধিনায়ক। বিশ্বকাপ ইতিহাসে টানা ছয়টি আসরে গোল করার অনন্য কীর্তি গড়ার সুযোগ রয়েছে তার সামনে। তাই কঙ্গোর বিপক্ষে ম্যাচে সবার নজর থাকবে রোনালদোর দিকেই।

কাগজে-কলমে পর্তুগাল এগিয়ে থাকলেও বিশ্বকাপের মঞ্চে কোনো প্রতিপক্ষকেই হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। তবে সম্ভাব্য একাদশ বিবেচনায় ইউরোপের অন্যতম শক্তিশালী দল নিয়েই মাঠে নামছে রোনালদোর পর্তুগাল। আর সেই শক্তিশালী দলটির লক্ষ্য হবে জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করা।

পর্তুগালের সম্ভাব্য একাদশ: দিয়োগো কোস্তা, জোয়াও ক্যানসেলো, রুবেন দিয়াস, গনসালো ইনাসিও, নুনো মেন্ডিস, জোয়াও নেভেস, ব্রুনো ফার্নান্দেস, ভিতিনিয়া, বার্নার্দো সিলভা, ক্রিশ্চিয়ানো রোনালদো, পেদ্রো নেতো।

কঙ্গোর সম্ভাব্য একাদশ: লিওনেল এমপাসি, অ্যারন ওয়ান-বিসাকা, মুকোকো কাপুয়াদি, অ্যাক্সেল তুয়ানজেবে, চানসেল এমবেম্বা, আর্থার মাসুয়াকু, স্যামুয়েল মুতুসামি, নোয়া সাদিকি, এনগালোয়েন মুকাউ, ইয়োয়ান উইসা, সেড্রিক বাকাম্বু।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com