সোমবার, ০২:১৮ পূর্বাহ্ন, ১৩ জুলাই ২০২৬, ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
সারাদেশে হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু ২০৩০ সালের বিশ্বকাপে ৬৪ দলে সম্প্রসারণের ভাবনায় ফিফা প্রাথমিক বৃত্তি পরীক্ষায় শীর্ষে ঢাকা, সবচেয়ে কম বান্দরবানে সরকারের মোট ঋণ ২২ লাখ ৬ হাজার ৪৬৬ কোটি টাকা : অর্থমন্ত্রী টেকনাফ সীমান্তে বন্যার্ত ২০০ পরিবারকে বিজিবির ত্রাণ সহায়তা খাদ্য সহায়তা পাচ্ছে বান্দরবানে বন্যাকবলিত ১৫ হাজার পরিবার ঢাকা সিটির বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক বললেন মাহ্দী আমিন, শিক্ষাক্ষেত্রে প্রধানমন্ত্রীর দীর্ঘদিনের চিন্তা ও কর্মযজ্ঞেরই প্রতিফলন চারটি নতুন বই কাতারের সাবেক আমিরের মৃত্যু জনসংখ্যাকে উৎপাদনশীল মানবসম্পদে রূপান্তরের আহ্বান রাষ্ট্রপতির

স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের উদ্যোগ; ফ্যাসিবাদের বিরুদ্ধে বহুমত ও স্বাধীন সাংবাদিকতার ওপর গুরুত্বারোপ-তথ্যমন্ত্রী জহিরউদ্দিন স্বপন

শাইখুল ইসলাম রতন
  • আপডেট টাইম : বুধবার, ১৭ জুন, ২০২৬
  • ১৭ বার পঠিত

বাংলাদেশের গণমাধ্যম ইতিহাসের অন্যতম বিতর্কিত দিন ১৬ জুনকে ‘গণমাধ্যমের স্বাধীনতা দিবস’ হিসেবে প্রতিষ্ঠার প্রস্তাব দিয়েছেন তথ্যমন্ত্রী জহিরউদ্দিন স্বপন। ১৯৭৫ সালের এই দিনে তৎকালীন একদলীয় শাসনব্যবস্থার অধীনে অধিকাংশ সংবাদপত্র বন্ধ করে দেওয়ার ঘটনাকে স্মরণ করে তিনি বলেন, যে দিন গণমাধ্যমের কণ্ঠরোধ করা হয়েছিল, সেই দিনটিকেই ভবিষ্যতে স্বাধীন সাংবাদিকতা ও মতপ্রকাশের অধিকারের প্রতীক হিসেবে প্রতিষ্ঠা করা যেতে পারে।
একই সঙ্গে তিনি দেশে একটি স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের উদ্যোগের কথা পুনর্ব্যক্ত করে বলেন, গণমাধ্যমের স্বাধীনতা, জবাবদিহিতা এবং পেশাগত মান রক্ষায় একটি গ্রহণযোগ্য ও শক্তিশালী প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে তোলার লক্ষ্যে সরকার কাজ করছে।
সোমবার রাজধানীর ডিএফপি সম্মেলন কক্ষে ‘বাকশালী শাসনে সংবাদপত্র বন্ধের কালো দিবস’ উপলক্ষে আয়োজিত ‘ফ্যাসিবাদ মোকাবিলায় মিডিয়ার ব্যর্থতা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে ন্যাশনাল এডিটরস কাউন্সিল।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com