শনিবার, ০১:২৬ অপরাহ্ন, ০৭ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
দেশে কি আদৌ কোনো সরকার আছে, প্রশ্ন জামায়াত আমিরের আজ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হৃদয়-মুশফিকের ব্যাটে বাংলাদেশের ১০০ ভরাডুবির পর ট্রাম্পের নতুন চিফ অব স্টাফের দায়িত্বে মিলার জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা যুদ্ধ যখন অনিবার্য, মেজর মেজর জিয়া তখন যুদ্ধের ডাক দিলেন-জহির উদ্দিন স্বপন তৃণমূল পর্যায়ের সরকার হচ্ছেন গ্রাম পুলিশ গৌরনদীতে গ্রাম পুলিশকে উদ্দেশ্য করে……. জহির উদ্দিন স্বপন  যুগে যুগে এমপি-মন্ত্রী-প্রধানমন্ত্রী আসবেন, শত বছরেও একজন কবি নজরুল তৈরি হবেন না…… জহির উদ্দিন স্বপন গৌরনদীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’-এর শুভ উদ্বোধন নজরুলের মতো বিরল প্রতিভা শত বছরেও জন্ম নেয় না: জহির উদ্দিন স্বপন 

ইরান ফুটবল দলের অধিনায়ক, যুক্তরাষ্ট্রে পা রাখার মুহূতেই আমরা মানসিক চাপ অনুভব করছি

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ১৫ জুন, ২০২৬
  • ৭০ বার পঠিত

ইরান দলের অধিনায়ক মেহদি তারেমি বলেছেন, ‘যুক্তরাষ্ট্রে পা রাখার প্রথম মুহূর্ত থেকেই আমরা একটা মানসিক চাপ অনুভব করছি। যেকোনো টুর্নামেন্টে যখন এমন যুদ্ধাবস্থা ও উত্তেজনা থাকে, তখন ফুটবল যে শান্তি ও আনন্দের বার্তা দেয়, তা হারিয়ে যায়। শুধু আমরা নই, আরও বেশ কয়েকটি দেশ ভিসা ও ক্যাম্প নিয়ে সমস্যায় পড়েছে। ফলে বিশ্বকাপের যে চিরচেনা আনন্দঘন আমেজ থাকে, এবার মানুষ সেই অনুভূতি পাচ্ছে না।’

মঙ্গলবার সকালে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের বিশ্বকাপ যাত্রা শুরু হওয়ার কথা। এর আগে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান রাজনৈতিক উত্তেজনা এবং একাধিক ভিসা জটিলতার কারণে বেশ চাপে রয়েছে ইরান জাতীয় ফুটবল দল। অধিনায়ক মেহদি তারেমি স্বীকার করেন, এবারের আসরে আগের মতো স্বাভাবিক বা আনন্দময় পরিবেশ নেই, বরং মানসিক চাপ তৈরি হয়েছে।

যুদ্ধ পরিস্থিতির কারণে ইরান শুরুতে যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় নির্ধারিত প্রস্তুতি ক্যাম্প বাতিল করে। পরে তারা বাধ্য হয়ে মেক্সিকোর টিজুয়ানায় অনুশীলন ক্যাম্প স্থানান্তর করে। সেখান থেকে ম্যাচের আগের দিন প্রায় পাঁচ ঘণ্টার ভ্রমণ শেষে দলটি লস অ্যাঞ্জেলেসে পৌঁছায়। ম্যাচ শেষ করেই আবার মেক্সিকোতে ফিরে যেতে হবে তাদের। একই সঙ্গে দলের অফিসিয়াল ও মিডিয়া কর্মীদের মার্কিন ভিসা না পাওয়া এবং টিকিট সংক্রান্ত সমস্যাও বড় চাপ তৈরি করেছে।

দলের কোচ বলেন, ‘ফুটবল হলো সংস্কৃতি ও জাতিগুলোকে এক সুতোয় বাঁধার মাধ্যম। অথচ এই পরিস্থিতি আমাদের খেলার কৌশলে নেতিবাচক প্রভাব ফেলছে। তবে আমরা বাধা বিপত্তিকে সুযোগে রূপান্তর করতে অভ্যস্ত।’

ম্যাচটি অনুষ্ঠিত হবে লস অ্যাঞ্জেলেসের সোফাই স্টেডিয়ামে, যেখানে বড় ইরানি প্রবাসী সম্প্রদায় রয়েছে। ফলে গ্যালারিতে সমর্থন বিভক্ত হওয়ার সম্ভাবনা আছে—এমনকি কিছু প্রবাসী রাজনৈতিক কারণে নিউজিল্যান্ডের পক্ষেও অবস্থান নিতে পারেন।

তবে এসব নিয়ে খুব বেশি উদ্বিগ্ন নন অধিনায়ক তারেমি। তিনি স্পষ্ট করে বলেন,‘আমরা কোনো রাজনীতির মধ্যে নেই, এখানে স্রেফ ফুটবল খেলতে এসেছি। আমরা দেশ বা বিদেশের প্রতিটি ইরানির জন্য খেলি। মানুষের ভিন্ন মত থাকতেই পারে, তবে আমাদের লক্ষ্য ফুটবলের মাধ্যমে সবাইকে এক করা।’

গ্রুপ ‘জি’-তে ইরানের সূচি অনুযায়ী প্রথম ম্যাচ নিউজিল্যান্ডের বিপক্ষে, এরপর ২১ জুন দিবাগত রাত ১টায় বেলজিয়ামের বিপক্ষে এবং ২৭ জুন সকাল ৯টায় মিশরের বিপক্ষে শেষ ম্যাচ খেলবে তারা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com