বুধবার, ০৬:২৮ অপরাহ্ন, ১০ জুন ২০২৬, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

কুমিল্লায় বাহাউদ্দিন বাহারসহ ৫১ জনের বিরুদ্ধে মামলা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
  • ৬ বার পঠিত

কুমিল্লায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ব্যানারে ঝটিকা মিছিল ও সরকারবিরোধী স্লোগান দেওয়ার অভিযোগে সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারসহ ৫১ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

মঙ্গলবার (৯ জুন) সকালে সদর দক্ষিণ মডেল থানার উপপরিদর্শক (এসআই) আহসান হাবীব এ তথ্য নিশ্চিত করেন। সন্ত্রাসবিরোধী আইনে মামলায় বাহাউদ্দিন বাহারকে ৪৯ নম্বর আসামি করা হয়েছে।

এসআই জানান, সোমবার (৮ জুন) রাতে তিনি বাদী হয়ে মামলাটি করেন। মামলায় নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ১৬০ জনকে আসামি করা হয়।

মামলার এজাহারে বলা হয়, গত ৭ জুন দুপুরে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার মাটিয়ারা এলাকায় বাস ও মাইক্রোবাসযোগে এসে ছাত্রলীগের ব্যানারে ঝটিকা মিছিল করেন কয়েক জন নেতাকর্মী। এ সময় তারা সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দেন। রাষ্ট্রের নিরাপত্তা ও জনশৃঙ্খলা বিঘ্নিত করার উদ্দেশ্যে এ কার্যক্রম পরিচালনা করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

আদালতের পুলিশ পরিদর্শক মোহাম্মদ মামুনুর রশিদ জানান, মিছিল থেকে ৪৮ জনকে আটক করা হয়। সোমবার তাদের আদালতে হাজির করা হলে বিচারক জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এ বিষয়ে সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম বলেন, গ্রেপ্তার ৪৮ জনকে আদালতে পাঠানো হলে বিচারক তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মামলার অন্য আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com