বৃহস্পতিবার, ০৩:৫৩ পূর্বাহ্ন, ৩০ জুলাই ২০২৬, ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ফিকে হয়ে যাচ্ছে নেতানিয়াহুর ‘ট্রাম্প কার্ড’? আলিফের একটা চোখের দৃষ্টি টোটালি শেষ: সারজিস পুত্রজায়ায় মন্ত্রী-উপদেষ্টার সঙ্গে মানবসম্পদ মন্ত্রীর বৈঠক, শ্রমবাজার নিয়ে বাংলাদেশ ও মালয়েশিয়ার ফলপ্রসূ আলোচনা চলছে খননকাজ, নোয়াখালী থেকে প্রতিদিন মিলতে পারে ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস সার্ককে কার্যকর করতে একমত ভারপ্রাপ্ত স্পিকার ও নেপালের রাষ্ট্রদূত সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল করে প্রজ্ঞাপন ইসিতে ৯ দফা দাবি জানাল জামায়াত চাঁদাবাজির অভিযোগে সাবেক বিএনপি নেতা কারাগারে ব্রাজিলকে বিদায় জানালেন নেইমার ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৩৪

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ২

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ১ জুন, ২০২৬
  • ৫৭ বার পঠিত

নাটোরের সিংড়ায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

আজ সোমবার সকালে নাটোর-বগুড়া মহাসড়কের আমতলী ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জীবন আলী ও হিরা। নিহত দুজনের বাড়ি লালপুর উপজেলার সাধু পাড়া এলাকায় বলে জানায় পুলিশ।

ঝলমলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুবুর রহমান জানান, সকাল ৬টার দিকে নাটোর থেকে মোটসাইকেলে তিন আরোহী সিংড়া যাচ্ছিলো। পথে নাটোর-বগুড়া মহাসড়কের আমতলী ব্রিজে বগুড়া থেকে নাটোরগামী একটি ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই জীবন আলী ও হিরা নামে মোটরসাইকেল থাকা দুই যুবকের মৃত্যু হয়। আহত হয় সাইফুল ইসলাম। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস আহতকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাক ও মোটরসাইকেল জব্দ করে। তবে দুর্ঘটনার পর ট্রাকের চালক ও হেলপার পালিয়ে যায়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com