শনিবার, ০৩:৪৮ পূর্বাহ্ন, ২২ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে ব্র্যাকের ”আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট” প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ইয়াবা কেনার অভিযোগে কলেজ কর্মচারীকে গণধোলাই তরুণদের দক্ষতা উন্নয়নের স্পৃহা জাতীয় স্বার্থমুখী হতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

ঈদ শেষে স্বস্তিতে ঢাকায় ফিরছেন যাত্রীরা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ৩১ মে, ২০২৬
  • ৪৯ বার পঠিত

ঈদুল আজহার টানা ছুটি শেষে রাজধানী ঢাকায় ফিরতে শুরু করেছেন নগরবাসী। তবে অন্যান্য বছরের তুলনায় এবার ফিরতি যাত্রায় চাপ তুলনামূলক কম দেখা গেছে। সড়ক, রেল ও নৌপথে যাত্রীরা অনেকটাই স্বস্তিতে রাজধানীতে ফিরছেন। একই সময়ে ঈদের সময় বাড়ি যেতে না পারা অনেক মানুষ পরিবার নিয়ে গ্রামের পথে রওনা হওয়ায় পরিবহন কেন্দ্রগুলোতে দুইমুখী যাত্রার চিত্র দেখা যাচ্ছে।

আজ রোববার সকাল থেকে গাবতলী, সায়েদাবাদ, মহাখালী বাস টার্মিনাল, কমলাপুর রেলস্টেশন ও সদরঘাট লঞ্চ টার্মিনালে রাজধানীমুখী যাত্রীদের উপস্থিতি বাড়তে দেখা যায়। তবে কোথাও অতিরিক্ত ভিড় বা পরিবহন সংকট দেখা যায়নি।

দক্ষিণাঞ্চল থেকে লঞ্চে ফেরা যাত্রীরা জানিয়েছেন, নদীপথের যাত্রা ছিল স্বস্তিদায়ক এবং নির্ধারিত সময়েই বেশিরভাগ লঞ্চ ঢাকায় পৌঁছেছে। অন্যদিকে ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, কিশোরগঞ্জ ও গাজীপুরসহ বিভিন্ন জেলা থেকে আসা বাসগুলোতেও যাত্রীচাপ ছিল স্বাভাবিক। কাউন্টারগুলোতে দীর্ঘ লাইন না থাকায় যাত্রীরা সহজেই গন্তব্যে যেতে পেরেছেন এবং অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগও পাওয়া যায়নি।

পরিবহন সংশ্লিষ্টদের মতে, দীর্ঘ ছুটির কারণে মানুষ ধাপে ধাপে রাজধানীতে ফিরছেন, ফলে চাপ কয়েক দিনে ভাগ হয়ে গেছে। শেরপুর থেকে আসা একটি বাসের হেলপার রবিউল ইসলাম জানান, আগের মতো হুড়োহুড়ি ছাড়াই যাত্রীরা স্বাভাবিকভাবে ফিরছেন।

এদিকে যারা ঈদের সময় বাড়ি যেতে পারেননি, তারা এখন ঢাকা ছাড়ছেন। ফলে বাস টার্মিনাল, রেলস্টেশন ও লঞ্চঘাটে ঢাকায় ফেরা ও গ্রামে যাওয়া দুই ধরনের যাত্রীর উপস্থিতি দেখা যাচ্ছে। যদিও এতে কিছুটা ব্যস্ততা তৈরি হয়েছে, তবুও কোথাও বিশৃঙ্খলা দেখা যায়নি।

যাত্রীরা বলছেন, ফাঁকা সড়ক, স্বাভাবিক যান চলাচল ও পর্যাপ্ত পরিবহন সুবিধার কারণে এবারের ঢাকা ফেরা ছিল তুলনামূলক আরামদায়ক। তবে অফিস-আদালত ও প্রতিষ্ঠান খুলে যাওয়ায় বিকেল ও সন্ধ্যার পর রাজধানীমুখী চাপ আরও বাড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com