রবিবার, ১১:০৫ অপরাহ্ন, ০২ অগাস্ট ২০২৬, ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মাদকব্যবসায়ীদের ও মাদকসেবীর হামলায় গৌরনদী প্রেসক্লাবের সম্পাদকসহ আহত ২ সারা দেশে নিরাপদ পর্যটন নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান পর্যটনমন্ত্রীর পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ সৌদি জোটে যোগদান ইরানকে আঘাত করা নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী মহাসড়কে দিনেদুপুরে বাসে ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত ৩ রাজধানীতে পরিদর্শনে গিয়ে ‘হামলার শিকার’ ডিএনসিসি প্রশাসক ও এমপি গার্মেন্টস কর্মীকে হত্যা মামলায় প্রেমিকের মৃত্যুদণ্ড রিজেন্টের সাহেদকে এক বছরের সাজার মামলায় গ্রেপ্তার দেখানো হলো ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল

ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারে সরকারকে সময় দিতে হবে: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন

মো. মোস্তফা হাওলাদার, গৌরনদী 
  • আপডেট টাইম : শুক্রবার, ২৯ মে, ২০২৬
  • ৫২ বার পঠিত
তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি অত্যন্ত নাজুক এবং এই ভঙ্গুর অর্থনীতিকে পুনরায় সচল করাই সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
বুধবার (২৭ মে) রাতে বরিশালের গৌরনদী উপজেলা অডিটোরিয়ামে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আয়োজিত শুভেচ্ছা বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, “আমরা একটি বিরাট ভঙ্গুর অর্থনীতির মধ্য দিয়ে যাচ্ছি। দেশের অর্থনীতির বর্তমান পরিস্থিতিতে সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে এই বিধ্বস্ত অর্থনীতিকে আবার দাঁড় করানো।”
তিনি বলেন, সরকারের বয়স ইতোমধ্যে একশ’ দিন অতিক্রম করেছে। এ সময়ের কার্যক্রম জনগণের সামনে তুলে ধরতে সম্প্রতি প্রেস ব্রিফিং করা হয়েছে। প্রধানমন্ত্রীর মুখপাত্রও সরকারের গত একশ’ দিনের কর্মকাণ্ড এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে দেশবাসীকে অবহিত করেছেন।
জহির উদ্দিন স্বপন বলেন, “আমরা জনগণের কাছে জবাবদিহিতা নিশ্চিত করতে চাই। কোন কাজ করতে পেরেছি আর কোনটি পারিনি, সেটিও জনগণের সামনে স্পষ্টভাবে তুলে ধরতে চাই।”
দেশের ঋণ পরিস্থিতির প্রসঙ্গ তুলে তিনি বলেন, দেশি-বিদেশি ঋণ ও খেলাপি ঋণ মিলিয়ে সরকারের ওপর প্রায় ৩০ লাখ কোটি টাকা পরিশোধের চাপ রয়েছে। নিয়মিত ঋণের কিস্তি পরিশোধের পাশাপাশি আগামী ১১ জুন প্রায় ৮ লাখ কোটি টাকার নতুন বাজেট উপস্থাপনের প্রস্তুতি চলছে।
তিনি আরও বলেন, “কম আয়ের বিপরীতে প্রতিবছর সরকারকে বিশাল ব্যয় বহন করতে হচ্ছে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় অর্থমন্ত্রী অত্যন্ত দক্ষতার সঙ্গে ভঙ্গুর অর্থনীতিকে পুনরুদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এজন্য সরকারকে সময় দিতে হবে।”
একই সঙ্গে তিনি দলীয় নেতাকর্মীদের সাধারণ মানুষের কাছে দেশের প্রকৃত অর্থনৈতিক পরিস্থিতি তুলে ধরার আহ্বান জানিয়ে বলেন, “যাতে কেউ বিভ্রান্ত না হন, সেদিকে সবাইকে সচেতন থাকতে হবে।”
সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিজানুর রহমান খান মুকুল, জহির সাজ্জাদ হান্নান, বদিউজ্জামান মিন্টু, জাকির হোসেন শরীফ, সফিকুর রহমান শরীফ স্বপন, সাইদুল আলম খান সেন্টু, শামীম খলিফা, এবং গৌরনদী প্রেসক্লাব-এর সভাপতি জহুরুল ইসলাম জহির।
এ সময় উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com