রবিবার, ০৮:৪৩ অপরাহ্ন, ০৭ জুন ২০২৬, ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

ট্রাকচালক হত্যা মামলা : হাসিনার ‎চার্জ শুনানি পেছাল, দোয়া চাইলেন পলক

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ১৬ বার পঠিত

‎জুলাই আন্দোলনে ঢাকার মোহাম্মদপুরে ট্রাকচালক মো. হোসেন হত্যা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জগঠনের শুনানি পিছিয়ে আগামী ২৫ জুন দিন ধার্য করেছেন আদালত।

‎‎আজ বৃহস্পতিবার ঢাকার ৪ নম্বরবিশেষ জজ রবিউল আলম রাষ্ট্রপক্ষের সময় আবেদন মঞ্জুর করে এ তারিখ ঠিক করেন।

‎ ‎এদিকে এ মামলায় আসামি সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক আদালতে হাজিরা দিতে এসে দোয়া চেয়েছেন।

‎‎এদিন এ মামলার চার্জ শুনানির ধার্য দিনে কারাগারে থাকা সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও সাবেক সংসদ সদস্য সাদেক খানকে আদালতে হাজির করা হয়।

‎এ মামলার আসামি বদিউল আলম জামিনে থাকলেও অন্য এক মামলায় কারাগারে রয়েছেন। এ কারণে তাকে এ মামলায় কারাগার থেকে আদালতে হাজির করতে হাজতী পরোয়ানা (প্রোডাকশন ওয়ারেন্ট) জারি করতে আবেদন করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী। এরপর আদালত ২৫ জুন শুনানির পরবর্তী দিন ধার্য করেন।

‎‎এদিকে সকাল সাড়ে ৯টার দিকে পলককে প্রিজন ভ্যানে করে আদালতে আনা হয়। প্রিজন ভ্যান থেকে নামানো হলে তিনি সাংবাদিকদের বলেন, ‘হাসপাতাল থেকে আসেছি, দোয়া করবেন।’ দুই হাত তুলে বলেন,‘দোয়া করবেন।’ তবে তাকে কোন হাসপাতাল থেকে আনা হয়েছে তা বলেননি।

‎‎মামলার বিবরণ থেকে জানা যায়, ২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় ১৯ জুলাই মোহাম্মদপুরে হোসেন গুলিবিদ্ধ হয়ে মারা যান। আহত হন সাজ্জাদ ও শাহিন নামে দুই ব্যক্তি। হোসেনের মৃত্যুর ঘটনায় তার মা মোসাম্মৎ রীনা বেগম ২০২৪ সালের ৩১ অগাস্ট শেখ হাসিনাসহ ১৬ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

‎‎তদন্ত করে শেখ হাসিনাসহ ৩৪ জনকে আসামি করে গেল বছরের ২৩ নভেম্বর আদালতে অভিযোগপত্র জমা দেন মোহাম্মদপুর থানার এসআই মো. আকরামুজ্জামান।

‎‎এ মামলায় শেখ হাসিনাসহ ২০ জন পলাতক রয়েছেন। তাদের বিরুদ্ধে গত ২৬ জানুয়ারি গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

‎‎শেখ হাসিনা ছাড়াও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান, আসিফ আহম্মেদ, তারেকুজ্জামান রাজিব, শেখ বজলুর রহমান, নুর মোহাম্মদ সেন্টু রয়েছেন পলাতকদের মধ্যে।

‎‎সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও সাবেক সংসদ সদস্য সাদেক খানসহ চারজন এ মামলায় কারাগারে আছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com