বৃহস্পতিবার, ০৫:৪০ পূর্বাহ্ন, ৩০ জুলাই ২০২৬, ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ফিকে হয়ে যাচ্ছে নেতানিয়াহুর ‘ট্রাম্প কার্ড’? আলিফের একটা চোখের দৃষ্টি টোটালি শেষ: সারজিস পুত্রজায়ায় মন্ত্রী-উপদেষ্টার সঙ্গে মানবসম্পদ মন্ত্রীর বৈঠক, শ্রমবাজার নিয়ে বাংলাদেশ ও মালয়েশিয়ার ফলপ্রসূ আলোচনা চলছে খননকাজ, নোয়াখালী থেকে প্রতিদিন মিলতে পারে ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস সার্ককে কার্যকর করতে একমত ভারপ্রাপ্ত স্পিকার ও নেপালের রাষ্ট্রদূত সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল করে প্রজ্ঞাপন ইসিতে ৯ দফা দাবি জানাল জামায়াত চাঁদাবাজির অভিযোগে সাবেক বিএনপি নেতা কারাগারে ব্রাজিলকে বিদায় জানালেন নেইমার ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৩৪

মাঠে ধান কাটছিলেন কৃষকেরা, বজ্রপাতে নিবে গেল দুই প্রাণ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ২৮ বার পঠিত

নওগাঁর রাণীনগরে বজ্রপাতে দুই কৃষক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে রাণীনগর উপজেলার পারইল ইউনিয়নের জাঠাইল এলাকায় এ ঘটনা ঘটে। মুষলধারে বৃষ্টি ও বজ্রপাতের মধ্যে ওই দুই কৃষক মাঠে ধান কাটছিলেন।

নিহতরা হলেন নওগাঁর রানীনগর উপজেলার পারইল গ্রামের প্রয়াত আসাদ ফকিরের ছেলে আক্কাস ফকির (৬০) ও একই গ্রামের আমিনুল ইসলাম ফকিরের ছেলে তারেক ফকির (২৪)।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘সকালে নিহত আক্কাস ফকির ও তারেক এলাকার জাঠাইল মাঠে কৃষি কাজ করতে যায়। কাজ করার সময় হঠাৎ বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে সেখানেই তাদের মৃত্যু হয়। খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ দুই কৃষকের মরদেহ উদ্ধার করে তাদের পরিবারের কাছে হস্তান্তর করেছে।’

এদিকে, রানীনগর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) নজরুল ইসলাম জানান, প্রাকৃতিক দুর্যোগে মৃত্যুবরণকারী ব্যক্তিদের সরকারিভাবে জেলা ত্রাণ ও পুনর্বাসন অফিস থেকে প্রতিটি পরিবারকে ২০ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়ে থাকে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের তহবিল থেকে নিহত আক্কাস ফকির ও তারেক ফকিরের পরিবারকে রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাকিবুল হাসানের মাধ্যমে প্রতিটি পরিবারকে ২০ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হবে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com