সোমবার, ০৩:০১ অপরাহ্ন, ০৮ জুন ২০২৬, ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

আগামীকাল বিশ্ব মেট্রোলজি দিবস

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ১৮ বার পঠিত

আগামীকাল ২০ মে, ২০২৬ ‘বিশ্ব মেট্রোলজি দিবস’। সারা বিশ্বের ন্যায় বাংলাদেশেও দিবসটি যথাযথ মর্যাদায় পালন করা হচ্ছে। দিবসটি উদযাপন উপলক্ষ্যে বিএসটিআই বিভাগীয় কার্যালয়, বরিশাল এবং জেলা প্রশাসন, বরিশাল-এর উদ্যোগে সকাল ১০:০০ টায় ১০:০০ ঘটিকায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে “Metrology: Building Trust in Policy Making’’ অর্থাৎ ‘নীতি নির্ধারণ প্রক্রিয়ায় আস্থা নির্মাণে মেট্রোলজি’ শীর্ষক প্রতিপাদ্যের উপর এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। উক্ত আলোচনা সভায় বরিশাল জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মো: খায়রুল আলম সুমন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব এ, জেড, এম মোস্তাফিজুর রহমান, পুলিশ সুপার, বরিশাল। সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করবেন জনাব মোঃ হাবিবুর রহমান, উপপরিচালক ও অফিস প্রধান, বিএসটিআই, বরিশাল।
সভায় সভাপতিত্ব করবেন জনাব জনাব সালমা পারভীন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), বরিশাল। উক্ত অনুষ্ঠানে বরিশাল মহানগরী ও জেলার শিল্প ও বণিক সমিতির নেতৃবৃন্দ, ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন শিল্প উদ্যোক্তা, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ এবং সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ উপস্থিত থাকবেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com