বুধবার, ০৫:১৩ অপরাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
পদ হারানো সেই এনসিপি নেতা কারাগারে গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক করতে পারলেই জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের চেতনা বাস্তবায়িত হবে                              – তথ্য ও সম্প্রচার মন্ত্রী  জুলাই স্মৃতি জাদুঘর ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী ‘জুলাই স্মৃতি জাদুঘর’ হবে সব গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি: প্রধানমন্ত্রী গৌরনদীতে জুলাই শহীদ পরিবার এবং জুলাইযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা গৌরনদীর ধানডোবাতে ‘এআই উদ্ভাবন ও বৈশ্বিক নেতৃত্ব’ শীর্ষক আলোচনা সভা জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক

দুবাইয়ে ফেসবুক লাইভে এসে প্রবাসীর আত্মহত্যা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০২২
  • ২৩৭ বার পঠিত

ব্যবসায় প্রতারণার শিকার হয়ে ফেসবুক লাইভে এসে আত্মহত্যা করেছেন সংযুক্ত আরব আমিরাতের (দুবাই) এক প্রবাসী। সোমবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টার দিকে তিনি সংযুক্ত আরব আমিরাতের লাকী রাউন্ড এলাকার ভাড়া বাসার একটি কক্ষে ফেসবুক লাইভ চলাকালীন গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। দ্রুত সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

নিহত খায়রুল বশর রানা (৫০) চট্টগ্রামের ফটিকছড়ির ধর্মপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মৃত বদিউল আলমের ছেলে। দেশে তার বৃদ্ধ মা, স্ত্রী, ১৮ বছর বয়সী মেয়ে ও ১০ বছর বয়সী ছেলে সন্তান রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে সোমবার রাতে খায়রুল বশরের শ্যালিকার স্বামী বখতপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ সাইফুদ্দিন জানান, বসর আত্মহত্যার আগে ফেসবুক লাইভে তার মৃত্যুর জন্য একই উপজেলার সুয়াবিল গ্রামের রফিক নামের এক প্রবাসীকে দায়ী করেছেন। দুবাইয়ে রফিকের সাথে বাশারের মোবাইলে ফোনের যৌথ ব্যবসা ছিল। কিছু দিন ধরে তাদের মধ্যে বিরোধ চলে আসছিল। রফিক দোকানটি দখল এবং বশরের গাড়ির চাবি নিয়ে বশরকে মারধরও করা কথা লাইভে উল্লেখ করেন বশর।

ধর্মপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান শোয়াইব সিকদার বলেন, খায়রুল বশর তিন দিন আগেও ফেসবুকে আর্থিক লেনদেন সংক্রান্ত স্ট্যাটাস দিয়ে আত্মহত্যার ইঙ্গিত দিয়ে তার লাশ প্রবাসে দাফনের আবেদন জানান। আমরা ফটিকছড়ি ও ধর্মপুর প্রবাসী পরিষদের নেতাদের সাথে মোবাইল ফোনে কথা বলে আইনগত পদক্ষেপ নিতে অনুরোধ জানিয়েছি।
সূত্র : ইউএনবি

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com