রবিবার, ০৪:৫৬ অপরাহ্ন, ২৯ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
যে কারণে গোপালগঞ্জে ১ লাখ ৭০ হাজার মোবাইল ব্যাংকিং হিসাব বন্ধ শেখ হাসিনা ফিরবেন না, বিপদ নন পলাতকদের: জাহেদ উর রহমান দেশে সেনাবাহিনী মোতায়েনের পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গোপালগঞ্জের এইচএসসি সম্পূরক পরীক্ষা হবে ফরিদপুর ও মাদারীপুরে সিলেটে বাড়ছে সহিংসতা, ১০ মাসে ৬৭ খুন তালতলীতে সেতু ভেঙে খালে, ভোগান্তিতে শিক্ষার্থীসহ হাজারো মানুষ ভূমিকম্পের সময় না বাঁচিয়ে দৌড়ে পালালেন স্বামী, রাগে তালাক দিলেন স্ত্রী দ্বিতীয় পদ্মা সেতু ও চার লেন সড়কে বদলে যাবে পাবনার যোগাযোগব্যবস্থা কিডনি রোগীরা কি ডিমের কুসুম খেতে পারবেন? প্রতিদিনের যে পরিবর্তনগুলো ডায়াবেটিসের ঝুঁকি প্রতিরোধ করে

তেলের দাম বৃদ্ধি প্রসঙ্গে যা বললেন জ্বালানিমন্ত্রী

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ১১০ বার পঠিত

তেলের দাম বৃদ্ধি প্রসঙ্গে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, ‘জ্বালানি তেলের দাম সমন্বয়ের একটি নিয়ম রয়েছে, যা প্রতি মাসে পর্যালোচনা করা হয়। প্রয়োজন হলে কেবিনেট বৈঠকে আলোচনা করে তেলের দাম বাড়ানো হবে কিনা, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’

আজ মঙ্গলবার জাতীয় সংসদে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

জ্বালানিমন্ত্রী বলেন, বর্তমানে বাংলাদেশই একমাত্র দেশ যেখানে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে।

দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে উল্লেখ করে তিনি বলেন, সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার সম্ভাব্য সব উৎস থেকে জ্বালানি সংগ্রহ করছে। অবৈধ মজুত ও কালোবাজারি ঠেকাতে অভিযান অব্যাহত রয়েছে। এ সময় গত এক মাসে অভিযানে ৪০ লাখ ৪৮ হাজার ৪৬৫ লিটার তেল উদ্ধার করা হয়েছে বলে জানান মন্ত্রী।

সংসদে দেওয়া তথ্যে তিনি জানান, মজুত থাকা জ্বালানির মধ্যে সবচেয়ে বেশি রয়েছে ডিজেল-১ লাখ ৬৪ হাজার ৬৪৪ মেট্রিক টন। এ ছাড়া অকটেনের মজুত রয়েছে ১০ হাজার ৫০০ টন এবং পেট্রল ১৬ হাজার টন।

এপ্রিলের মধ্যে ১ লাখ ৩৮ হাজার টন ডিজেল, ৭১ হাজার ৪৪৩ টন অকটেন এবং ৩৬ হাজার টন পেট্রল আমদানি করা হবে বলেও জানান ইকবাল হাসান মাহমুদ টুকু।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com