রবিবার, ০৫:০৪ অপরাহ্ন, ২৯ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

গোপালগঞ্জের এইচএসসি সম্পূরক পরীক্ষা হবে ফরিদপুর ও মাদারীপুরে

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
  • ১ বার পঠিত

গোপালগঞ্জ জেলার এ বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য হওয়া পরীক্ষার্থীদের সম্পূরক (সাপ্লিমেন্টারি) পরীক্ষার কেন্দ্র পার্শ্ববর্তী মাদারীপুর ও ফরিদপুর জেলায় স্থানান্তর করা হয়েছে। পরীক্ষার অনুকূল পরিবেশ না থাকায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড।

আজ রোববার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর জেসমিন তাসলিমা বানু স্বাক্ষরিত অফিস আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।

আদেশে গোপালগঞ্জ জেলার কেন্দ্রগুলোর পরীক্ষা পার্শ্ববর্তী মাদারীপুর জেলার রাজৈর উপজেলা এবং ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার নির্ধারিত কেন্দ্র ও উপকেন্দ্রে গ্রহণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

আদেশ অনুযায়ী, গোপালগঞ্জ (৬৭৫০-গোপালগঞ্জ সরকারি কলেজ, কেন্দ্র কোড-৭৭৪) কেন্দ্রের পরীক্ষা মাদারীপুরের রাজৈর-৫৬৩০ সরকারি রাজৈর গোপালগঞ্জ কপালী যুবক সংঘ পাইলট মডেল ইনস্টিটিউশন ও কলেজ (এইচএসসি সাপ্লিমেন্টারি উপকেন্দ্র-১) এ অনুষ্ঠিত হবে।

কাশিয়ানী (৬৮৫০-রামদিয়া সরকারি শ্রীকৃষ্ণ কলেজ, কেন্দ্র কোড-৭৭৫) কেন্দ্রের পরীক্ষা ফরিদপুরের আলফাডাঙ্গা-৬৮৫১ আলফাডাঙ্গা সরকারি কলেজ (কেন্দ্রের ক্রমিক-৫৯, কেন্দ্র কোড-৭৫৯, এইচএসসি সাপ্লিমেন্টারি উপকেন্দ্র-২) এ অনুষ্ঠিত হবে।

কোটালীপাড়া (৬৮২৫-কোটালীপাড়া সরকারি আদর্শ কলেজ, কেন্দ্র কোড-৭৭৭) কেন্দ্রের পরীক্ষা মাদারীপুরের রাজৈর-৫৬০০ সরকারি রাজৈর কলেজ (কেন্দ্রের ক্রমিক-৬১, কেন্দ্র কোড-৭৬১, এইচএসসি সাপ্লিমেন্টারি উপকেন্দ্র-৩) এ অনুষ্ঠিত হবে।

টুঙ্গীপাড়া (৬৭৫৯-টুঙ্গীপাড়া বাঘিয়ারঘাট স্কুল অ্যান্ড কলেজ, কেন্দ্র কোড-৭৭৬) কেন্দ্র এবং মুকসুদপুর (৬৯০০-মুকসুদপুর সরকারি কলেজ, কেন্দ্র কোড-৭৭৮) কেন্দ্রের পরীক্ষা মাদারীপুরের রাজৈর-৫৫০৪ শহীদ সরদার শাহজাহান উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয় (এইচএসসি সাপ্লিমেন্টারি উপকেন্দ্র-৪) এ অনুষ্ঠিত হবে।

জানতে চাইলে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বলেন, সারাদেশে একযোগে সম্পূরক পরীক্ষা অনুষ্ঠিত হবে। তাই পেছানো হচ্ছে না। এজন্য গোপালগঞ্জের পরীক্ষার্থীদের নিকটবর্তী জেলা-উপজেলায় পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হয়েছে।

প্রসঙ্গত, গত ৩১ অক্টোবর এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। এবার ১১টি শিক্ষা বোর্ডের অধীন পরীক্ষায় ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। গড় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। অর্থাৎ প্রায় অর্ধেক পরীক্ষার্থী অকৃতকার্য হয়েছেন। জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন। এবার এক বিষয়ে অকৃতকার্য হয়েছেন ২ লাখ ৯৮ হাজার ৪০ এবং দুই বিষয়ে ১ লাখ ২৪ হাজার ৮৬৫ জন।

এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় সর্বোচ্চ দুই বিষয়ে অকৃতকার্য হওয়া শিক্ষার্থীদের জন্য সম্পূরক পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা বিভাগ। ১ ডিসেম্বর এ পরীক্ষা শুরু হয়ে শেষ হবে ১৫ ডিসেম্বর। ফলাফল প্রকাশ হতে পারে ডিসেম্বরের শেষ নাগাদ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com