শনিবার, ১২:৫৮ অপরাহ্ন, ১৩ জুন ২০২৬, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
‘পাতলী খাল’ পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নেইমারকে ছাড়াই বিশ্বকাপের প্রথম ম্যাচে নামবে ব্রাজিল হরমুজে ফের উত্তেজনা, একাধিক ইরানি ড্রোন ভূপাতিত করার দাবি মার্কিন বাহিনীর ট্রাম্প প্রশাসনের নতুন পরিকল্পনা, অভিবাসীদের পাঠানো হবে আফ্রিকায় বিশ্বকাপে টিকিটের চাহিদা ১০ গুণ বেশি, অথচ গ্যালারির অনেকটা ফাঁকা বগুড়ার চার উপজেলায় বিনামূল্যে প্রশিক্ষণ ও সেলাই মেশিন উপহার, দরিদ্র পরিবারে আশার আলো জ্বালল বসুন্ধরা গ্রুপ বাজেট প্রতিক্রিয়া, বেসরকারি খাতে আস্থা ফেরানো জরুরি এফবিআইয়ের ড্রোন হ্যাকের দাবি, বিশ্বকাপে হামলার হুমকি ইরান-সংশ্লিষ্ট গোষ্ঠীর যুদ্ধ অবসানের চুক্তি হলে খুলে দেওয়া হবে হরমুজ প্রণালি: ইরান কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

পিকআপ-অটোরিকশার সংঘর্ষ, বিএনপি নেতা নিহত

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ২৯ বার পঠিত

কুমিল্লা জেলার বুড়িচংয়ে সিএনজিচালিত অটোরিকশা ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে হুমায়ুন কবির (৫৫) নামে বিএনপি নেতা নিহত হয়েছেন। এসময় একই পরিবারের ৪ সদস্যসহ মোট ৫ জন আহত হন।

মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে উপজেলার দেবপুর পেট্রোলপাম্প সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হুমায়ুন কবির দেবিদ্বার উপজেলার রসুলপুর এলাকার আব্দুল আজিজ ব্যাপারীর ছেলে। তিনি রসুলপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক।

ময়নামতি হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মমিন বিষয়টি নিশ্চিত করেন।

স্থানীয়রা জানায়, কুমিল্লার ময়নামতি থেকে দেবিদ্বারগামী একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে ব্রাহ্মণবাড়িয়া থেকে কুমিল্লাগামী একটি পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশায় থাকা বিএনপি নেতা হুমায়ুন কবির, তার স্ত্রী লাকী আক্তার (৪৫), মেয়ে স্বর্ণা আক্তার (১৯), চাচাতো ভাই আজিম উদ্দিন (৩৫), মো. আতিকুর রহমান (৪০) এবং অটোরিকশাচালক গুরুতর আহত হন।

আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় হুমায়ুন কবির মারা যান।

স্থানীয় ইউপি সদস্য ফজর আলী বলেন, মামলা সংক্রান্ত একটি বিষয়ে কুমিল্লা শহরে যান হুমায়ুন কবির। ফেরার পথে সড়ক দুর্ঘটনার শিকার হন।

ওসি আব্দুল মমিন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই হতাহতদের হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। বিকেলে চিকিৎসাধীন অবস্থায় একজন মারা গেছেন বলে শুনেছি। তার পরিবারকে বলেছি ডেথ সার্টিফিকেট নিয়ে আসার জন্য। সার্টিফিকেট পেলে আমরা আইনগত ব্যবস্থা নেব।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com