সোমবার, ০২:২৯ অপরাহ্ন, ৩০ মার্চ ২০২৬, ১৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

১৪ হাজার কর্মী ছাঁটাই করছে নকিয়া

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ১ বার পঠিত

মুনাফা কমে যাওয়ায় প্রায় ১৪ হাজার কর্মীকে ছাঁটাইয়ের প্রস্তুতি নিচ্ছে ফিনল্যান্ডভিত্তিক জনপ্রিয় টেলিকম প্রতিষ্ঠান নকিয়া। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে।

বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হচ্ছে, সংস্থাটি ধাপে ধাপে প্রায় ১৪ হাজার কর্মী ছাঁটাই করতে পারে। এই সংখ্যা নোকিয়ার মোট কর্মীবাহিনীর প্রায় এক-পঞ্চমাংশের সমান, যা প্রযুক্তি খাতে সাম্প্রতিক সময়ের অন্যতম বড় কর্মীসংকোচন হিসেবে দেখা হচ্ছে।

বিশ্বজুড়ে নোকিয়ার মোট কর্মীসংখ্যা বর্তমানে প্রায় ৭৪ হাজারের কিছু বেশি। এর মধ্যে ভারতের বিভিন্ন প্রযুক্তি কেন্দ্র ও গবেষণা ইউনিটে প্রায় ১৭ হাজার কর্মী কাজ করছেন। ফলে কোম্পানির চলমান পুনর্গঠন পরিকল্পনার প্রভাব ভারতীয় কর্মীদের ওপরও পড়তে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

প্রযুক্তি খাতে ব্যয় কমানো এবং ব্যবসায়িক কাঠামো ঢেলে সাজানোর যে বৈশ্বিক প্রবণতা তৈরি হয়েছে, নোকিয়ার পদক্ষেপ সেই ধারারই অংশ। গত কয়েক বছরে বিশ্বের বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোও একই পথে হেঁটেছে।

এরই মধ্যে অ্যামাজন, মাইক্রোসফট এবং গুগলের মতো প্রযুক্তি জায়ান্টরা হাজার হাজার কর্মী ছাঁটাই করেছে। একইভাবে মেটা ও বড় পরিসরে কর্মীসংকোচনের পরিকল্পনা বাস্তবায়ন করছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com