বৃহস্পতিবার, ০৭:৩৭ অপরাহ্ন, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
২৩৮৬৫টি রাজনৈতিক মামলা প্রত্যাহার করা হয়েছে : আইনমন্ত্রী এক লাখ টন ডিজেল কিনছে সরকার পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে ‘জাতীয় সম্পদ’ ঘোষণা ইরানের সর্বোচ্চ নেতার টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সিলেটের নদ-নদীতে বেড়েছে পানি, বন্যার শঙ্কা গৌরনদী ইউএনওর বিরুদ্ধে ষরযন্ত্র করে মিথ্যাচার চালানোর অভিযোগ গৌরনদী পৌর এলাকায় উদ্বেকজনক মাত্রায় চুরির প্রবণতা বেড়েছে। দুই মাসের কর্মসূচি ঘোষণা ১১ দলীয় জোটের অস্বাভাবিক হারে বাড়বে তেলের দাম, কটাক্ষ ইরানি স্পিকারের ৫ অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ৮ কর্মকর্তা বদলি প্রধানমন্ত্রীর সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময়

দলীয় নির্দেশ অমান্য করে প্রার্থী হওয়ায় ইঞ্জিনিয়ার সোবাহান বিএনপি থেকে বহিষ্কার

এ,এস,মামুন, স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬
  • ৫৭ বার পঠিত
দলীয় নির্দেশ অমান্য করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ায় বরিশাল-১ (গৌরনদী- আগৈলঝাড়া ) আসনের স্বতন্ত্র প্রার্থী বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার আব্দুস সোবহানকে বুধবার রাতে দলীয় প্রাথমিক সদস্য পদসহ দলের সকল প্রকার পদ-পদবী থেকে বহিষ্কার করা হয়েছে।
বুধবার রাত ৯টার দিকে গণমাধ্যমের কাছে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তি থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত ওই প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার জন্য বিএনপি‌ নেতা ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহানসহ সারা দেশ থেকে দলের বিভিন্ন পর্যায়ের অন্তত ৩৩ জন নেতাকে বহিষ্কার করা হয়েছে। দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ-পদবী থেকে তাদেরকে বহিস্কার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com