শনিবার, ০১:২২ পূর্বাহ্ন, ০১ অগাস্ট ২০২৬, ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন: সভাপতি জয়নুল আবেদীন সেই পতাকা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আজিজুরের সাক্ষাৎ ৮৬ ডেপুটি ও ১৭৯ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ শাপলা চত্বর হত্যাকাণ্ডে কারাগারে লতিফ সিদ্দিকী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর অবসরপ্রাপ্ত সেনাসদস্যদের জন্য ‘এক পদ, এক বেতন’ ও ‘ডিফেন্স কলোনি’র নির্দেশ গৌরনদীর বার্থীতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি: শিক্ষার্থীদের হাতে সবুজ ভবিষ্যতের অঙ্গীকার  শেখ হাসিনা দেশে ফিরলেই আইন অনুযায়ী ব্যবস্থা: আইনমন্ত্রী এবার সিলেটে এনসিপির গাড়িবহরে দুই দফা হামলা জাপানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৮

গৌরনদী’র নলচিড়া মাঃ বিঃ বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন 

এ,এস,মামুন, স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬
  • ৮২ বার পঠিত
বরিশালের গৌরনদী উপজেলার ‎‎নলচিড়া মাধ্যমিক বিদ্যালয় ও ইদ্রিস মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যৌথ উদ্যোগে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান–২০২৬ অনুষ্ঠিত হয়েছে। ‎বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং আনুষ্ঠানিকভাবে উদ্বোধন ঘোষণা করেন গৌরনদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান।
‎‎অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী প্রেসক্লাবের সভাপতি ও বিআরডিবির সাবেক চেয়ারম্যান, সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির। এছাড়া উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য আ. সাত্তার মৃধা, জুয়েল সরদার, মো. রিয়াদ হোসেন, মো. আবুল কালাম, মোশারেফ ফকির, সেলিম গাজী ও গৌরনদী প্রেসক্লাবের সদস্য সাংবাদিক সোলায়মান তুহিনসহ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নলচিড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুল ইসলাম। ‎সভাপতির বক্তব্যে মো. মেহেদী হাসান বলেন, শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফল অর্জন করলেই চলবে না, বরং শারীরিক সুস্থতা ও মানসিক বিকাশ নিশ্চিত করাও অত্যন্ত জরুরি। খেলাধুলা শিক্ষার্থীদের শরীরকে সুস্থ রাখে, মনকে প্রফুল্ল করে এবং শৃঙ্খলা, নেতৃত্ব ও সহনশীলতার মতো গুণাবলি গড়ে তোলে। তিনি আরও বলেন, সংস্কৃতিচর্চা শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধ ও সৃজনশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নৃত্য, সংগীত ও আবৃত্তির মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের প্রতিভা বিকাশের সুযোগ পায়, যা ভবিষ্যৎ জীবনে আত্মবিশ্বাসী ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠতে সহায়তা করে। ‎শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, লেখাপড়ার পাশাপাশি নিয়মিত খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের মাধ্যমে নিজেদের যোগ্য করে গড়ে তুলতে হবে, যাতে তারা দেশ ও সমাজের কল্যাণে ভূমিকা রাখতে পারে। ‎দিনব্যাপী আয়োজনে শিক্ষার্থীরা দৌড়, লং জাম্পসহ বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। পাশাপাশি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে নৃত্য, সংগীত ও আবৃত্তি পরিবেশন করে শিক্ষার্থীরা, যা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।‎সুশৃঙ্খল ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হওয়ায় আয়োজক কমিটির পক্ষ থেকে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com