মঙ্গলবার, ১০:১৩ পূর্বাহ্ন, ২৫ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বার্থী ডিগ্রী কলেজে বর্ণাঢ্য বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ পালিত: বিশিষ্টজন ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ গৌরনদীতে মাদক নিয়ন্ত্রণ ও মহাসড়ক সংস্কারের দাবি, জেলা প্রশাসকের সঙ্গে মতবিনিময় নুসরাত হত্যা মামলার রায়ে অধ্যক্ষ সিরাজসহ দুজনের মৃত্যুদণ্ড বহাল জিয়া উদ্যানে নেতাকর্মীদের ঢল স্থানীয় নির্বাচন জাতীয় নির্বাচনের চেয়ে ভালো হবে: সিইসি ৮ মাসে ৯৫ কারখানা বন্ধ, কর্মসংস্থান হারিয়েছে ৬২ হাজার: সিপিডি মার্কিন কোম্পানিগুলোতে হামলার হুমকি দিল ইরান এসএসসি পরীক্ষার সময়সূচি ঘোষণা মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি সালমান শাহ হত্যা মামলায় ডনের ৭ দিনের রিমান্ড আবেদন

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতা ও শর্তহীন মুক্তি কামনা

এম আবদুল্লাহঃ
  • আপডেট টাইম : সোমবার, ১৫ আগস্ট, ২০২২
  • ৩৭৪ বার পঠিত

সাংবাদিক ও গণমাধ্যমের সুহৃদ দেশনেত্রী, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতা ও শর্তহীন মুক্তি কামনা করছি। তাঁর মুক্তি ছাড়া গণতন্ত্র ও সংবাদমাধ্যম শৃঙ্খলমুক্ত হবে না।

কেন তিনি সংবাদমাধ্যমের সুহৃদ:
১। তাঁর সময়ে সাংবাদিকতার জন্যে কোন গণমাধ্যম বন্ধ করা হয়নি। অবাধ স্বাধীনতা ভোগ করেছে।
২।তাঁর দশ বছরের শাসনে কোন সম্পাদক, সাংবাদিক গ্রেফতার হননি, রিমান্ডে নির্যাতিত হননি, বানোয়াট হত্যা মামলাসহ দেশজুড়ে সিরিজ মামলার আসামি হননি।
৩।তাঁর সময়ে জীবনের নিরাপত্তাহীনতায় মাতৃভূমি ছেড়ে ডজন ডজন সাংবাদিক নির্বাসিত জীবন বেচে নিতে বাধ্য হননি।

৪। তাঁর সময়ে সাংবাদিকেরা নিয়ত গুম-খুন-নির্যাতনের আতঙ্কে ভুগেননি।
৫। সংবাদমাধ্যম নিয়ন্ত্রণে তিনি কোন কালাকানুন করেননি।
৬। তিনি সংবাদমাধ্যমকে নিজের ও দলের দাসত্ব করতে বাধ্য করেননি।
৭। তিনি মিরপুর ডিওএইচএস- এর কাছে সাংবাদিকদের আবাসনের জন্যে ৭ একর জমি বরাদ্দ দিয়েছেন।

৮। তিনি সাংবাদিকদের গর্বের প্রতিষ্ঠান জাতীয় প্রেসক্লাবের জন্যে বিনামূল্যে এক একর জায়গা রেজিষ্ট্রেশন করে দিয়েছেন। শহীদ জিয়া বর্তমান স্থানে জায়গা বরাদ্দ ও ভবন করে দিলেও জমির পরিমান কম ছিল এবং পূর্ণাঙ্গ মালিকানা প্রতিষ্ঠিত ছিল না।
৯। তিনি দলমত নির্বিশেষে সংবাদপত্রের ডিক্লেয়ারেশন দিয়েছেন। দলীয়করণ করেননি। সমকালসহ অনেক বৈরী মতের দৈনিক তাঁর সময়ে ডিক্লেয়ারেশন পেয়েছে।

১০। তিনি সংবাদ সম্মেলনে ভিন্নমতের সাংবাদিকদের কখনও নাজেহাল করেননি, নিষিদ্ধ করেননি।
১১। তিনি নিজের অফিস ও বাসায় কোন পত্রিকা বা টিভি’র প্রবেশ নিষিদ্ধ করেননি।
১২। তিনি ভিন্ন মতের পত্রিকার তারকা সম্পাদককেও মোটা অংকের সহায়তা দিয়ে বিদেশে উন্নত চিকিৎসা করিয়ে সংকটাপন্ন অবস্থা থেকে ফিরিয়েছেন।
১৩। তিনি প্রথম একসঙ্গে ১০টি বেসরকারি টেলিভিশনের লাইসেন্স দিয়ে ইলেক্ট্রনিক মিডিয়ায় কয়েক হাজার সংবাদ কর্মীর কর্মসংস্থান করেছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com