শনিবার, ০৪:৩৯ অপরাহ্ন, ১৩ জুন ২০২৬, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
‘পাতলী খাল’ পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নেইমারকে ছাড়াই বিশ্বকাপের প্রথম ম্যাচে নামবে ব্রাজিল হরমুজে ফের উত্তেজনা, একাধিক ইরানি ড্রোন ভূপাতিত করার দাবি মার্কিন বাহিনীর ট্রাম্প প্রশাসনের নতুন পরিকল্পনা, অভিবাসীদের পাঠানো হবে আফ্রিকায় বিশ্বকাপে টিকিটের চাহিদা ১০ গুণ বেশি, অথচ গ্যালারির অনেকটা ফাঁকা বগুড়ার চার উপজেলায় বিনামূল্যে প্রশিক্ষণ ও সেলাই মেশিন উপহার, দরিদ্র পরিবারে আশার আলো জ্বালল বসুন্ধরা গ্রুপ বাজেট প্রতিক্রিয়া, বেসরকারি খাতে আস্থা ফেরানো জরুরি এফবিআইয়ের ড্রোন হ্যাকের দাবি, বিশ্বকাপে হামলার হুমকি ইরান-সংশ্লিষ্ট গোষ্ঠীর যুদ্ধ অবসানের চুক্তি হলে খুলে দেওয়া হবে হরমুজ প্রণালি: ইরান কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

এবি পার্টির মঞ্জুকে ফেনী-২ আসন ছাড়ল জামায়াত

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ৮১ বার পঠিত

নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ফেনী-২ সদর আসন আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জুকে ছেড়ে দিয়েছে জামায়াতে ইসলামী। এতে করে এই আসনটিতে জামায়াতের দীর্ঘদিনের পরীক্ষিত নেতা কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য লিয়াকত আলী ভূঁইয়া প্রার্থিতা থেকে সরে দাঁড়াচ্ছে।

রবিবার (২৮ ডিসেম্বর) জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১২ দলীয় জোট ঘোষণার পর বিষয়টি ছড়িয়ে পড়লে লিয়াকত আলী ভূঁইয়ার সমর্থকদের মাঝে ক্ষোভ ও হতাশা লক্ষ করা গেছে। অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে লিয়াকতকে না দিয়ে এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুকে এ আসনটি ছেড়ে দেওয়ার বিষয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

এ বিষয়ে জানতে চাইলে ফেনী জেলা জামায়াতে ইসলামীর আমির মুফতি আব্দুল হান্নান বলেন, ফেনীর এই জনপদে অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া একজন পরিচ্ছন্ন রাজনৈতিক নেতা হিসেবে খ্যাতি অর্জন করেছেন। মানুষের বিপদ-আপদে সামাজিক এবং পারিবারিক কার্যক্রমে তিনি ছুটে যেতেন জনসাধারণের মাঝে। তাকে ফেনী-২ আসন থেকে প্রত্যাহার করে নেওয়ায় সমর্থকরা কিছুটা হতাশ হয়েছে। তবে আমরা সাংগঠনিক সিদ্ধান্তের আলোকে বৃহত্তর ঐক্যের জন্য আনুগত্যের নজির পেশ করবো।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com