শুক্রবার, ১১:২০ অপরাহ্ন, ১৩ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে গরু চুরির অভিযোগে তিনজন আটক, বসতঘর ও গোয়ালঘরে আগুন শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চায় ভারত-বিবিসি বাংলা গৌরনদীতে ফিরোজা কেরাতুল কুরআন  এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

হাদির অবস্থা অপরিবর্তিত, নিবিড় পর্যবেক্ষণে চলছে চিকিৎসা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ১৩৭ বার পঠিত

এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ওসমান হাদির শারীরিক অবস্থা বর্তমানে অপরিবর্তিত বলে জানিয়েছেন চিকিৎসকরা।

আজ শনিবার (১৩ ডিসেম্বর) সকালে একাধিক বিশেষজ্ঞের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের বৈঠকের পর এ তথ্য জানানো হয়। ওসমান হাদির চিকিৎসার সঙ্গে যুক্ত একাধিক চিকিৎসক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে গঠিত মাল্টিডিসিপ্লিনারি মেডিকেল বোর্ডের বৈঠক আজ সকাল সাড়ে ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হয়। বৈঠকে রোগীর সার্বিক শারীরিক অবস্থা, স্নায়বিক আঘাত ও চলমান চিকিৎসাপদ্ধতি পর্যালোচনা করা হয়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, বৈঠকের পর মেডিকেল বোর্ড সিদ্ধান্ত জানায়, আপাতত ওসমান হাদির নতুন কোনো অস্ত্রোপচার করা হবে না। তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখে চলমান চিকিৎসা অব্যাহত রাখার সিদ্ধান্ত হয়।

চিকিৎসকদের পক্ষ থেকে বলা হয়, গুরুতর মস্তিষ্কে আঘাতের কারণে রোগীর অবস্থা এখনও অত্যন্ত সংবেদনশীল ও ঝুঁকিপূর্ণ। যেকোনো সময় তার অবস্থার পরিবর্তন ঘটতে পারে। এ অবস্থায় তাকে কৃত্রিম শ্বাস-প্রশ্বাসে রাখা হয়েছে এবং সব ধরনের গুরুত্বপূর্ণ মেডিকেল পর্যবেক্ষণ অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com