শনিবার, ০৬:২৫ পূর্বাহ্ন, ০১ অগাস্ট ২০২৬, ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন: সভাপতি জয়নুল আবেদীন সেই পতাকা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আজিজুরের সাক্ষাৎ ৮৬ ডেপুটি ও ১৭৯ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ শাপলা চত্বর হত্যাকাণ্ডে কারাগারে লতিফ সিদ্দিকী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর অবসরপ্রাপ্ত সেনাসদস্যদের জন্য ‘এক পদ, এক বেতন’ ও ‘ডিফেন্স কলোনি’র নির্দেশ গৌরনদীর বার্থীতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি: শিক্ষার্থীদের হাতে সবুজ ভবিষ্যতের অঙ্গীকার  শেখ হাসিনা দেশে ফিরলেই আইন অনুযায়ী ব্যবস্থা: আইনমন্ত্রী এবার সিলেটে এনসিপির গাড়িবহরে দুই দফা হামলা জাপানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৮

বিএনপির দুই পক্ষের সংঘর্ষে ছুরিকাঘাতে ছাত্রদল কর্মীর মৃত্যু

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
  • ১০৩ বার পঠিত

চট্টগ্রামের মিরসরাইয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় ছুরিকাঘাতে গাজী তাহমিদ খান (২০) নামে এক ছাত্রদল কর্মী নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যায় সংঘর্ষের পর রাত সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়। ঘটনার সময় তিনি বারইয়ারহাট পৌর বাজার এলাকায় ছিলেন।

নিহত তাহমিদ উত্তর হিঙ্গুলী এলাকার আলমগীর হোসেনের ছেলে। তিনি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের জোরারগঞ্জ থানা শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। পরে নিরাপদ সড়ক আন্দোলন মিরসরাই উপজেলা শাখার যুগ্ম সদস্যসচিব এবং সাম্প্রতিক সময়ে বারইয়ারহাট পৌরসভা ছাত্রদলের রাজনীতিতে সক্রিয় হন।

পুলিশ ও স্থানীয় বিএনপি সূত্র জানায়, বুধবার সন্ধ্যায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ছাত্রদলের আয়োজিত মিলাদ মাহফিলে অংশ নেন তাহমিদ। অনুষ্ঠান শেষে কথা-কাটাকাটির জেরে পৌরসভা বিএনপির সাবেক সভাপতি দিদারুল আলম নিয়াজীর অনুসারীদের সঙ্গে অপর পক্ষের সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এ সময় ছুরিকাঘাতে গুরুতর আহত হন তাহমিদ।

প্রথমে তাঁকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে তিনি মারা যান। একই ঘটনায় আরও অন্তত পাঁচজন আহত হয়েছেন বলে জানা গেছে।

বারইয়ারহাট পৌরসভা বিএনপির সাবেক সভাপতি দিদারুল আলম নিয়াজী বলেন, তাহমিদ নিয়মিত সংগঠনের কর্মসূচিতে অংশ নিতেন। তবে ঘটনাটি দলীয় নয়, ব্যক্তিগত বিরোধের জেরে ঘটেছে।

এদিকে, মিরসরাই সংসদীয় আসনে বিএনপির মনোনীত প্রার্থী নুরুল আমিনও বলেন, ঘটনাটি দলীয় অন্তঃকোন্দল নয়। বাজারে এক কর্মীর আচরণ নিয়ে রেস্তোরাঁ ব্যবসায়ী ও বিএনপি নেতা নজরুল ইসলামের সঙ্গে বাগ্বিতণ্ডা থেকে সংঘর্ষের সূত্রপাত হয়।

জোরারগঞ্জ থানার ওসি কাজী নাজমুল হক জানান, কথাকাটাকাটি থেকে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় কয়েকজন আহত হন। তাদের একজন তাহমিদ পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পুরো ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com