সোমবার, ০২:৩৯ পূর্বাহ্ন, ১৬ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
হাসিনার প্রত্যর্পণ ইস্যু : ঢাকা-দিল্লি সম্পর্কে অস্বস্তি ঝালকাঠিতে বিদ্যালয়ে ‘জয় বাংলা’ স্লোগান, ১৫ শিক্ষার্থীকে টিসি চার দিনের রিমান্ডে এসপি জাহাঙ্গীর আলম গোপালগঞ্জে লগি-বৈঠা নিয়ে আ.লীগের শো ডাউন, পুলিশ বক্স ও এপিসি ভাঙচুর বিশ্বের শীর্ষ ধনী নারীদের তিনজন, দুজন ডিভোর্সড; একজন বিধবা দুই সপ্তাহের জন্য ‘হোম মিনিস্ট্রি’ দেন, সব ঠিক করে দিচ্ছি: আসিফ মাহমুদ হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু তরুণদের জন্য চাকরির নিশ্চয়তা কর্মসূচি বাড়াচ্ছে যুক্তরাজ্য শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট, আইনেও সুযোগ নেই: চিফ প্রসিকিউটর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সিপাহি-জনতার সংহতির চেতনায় গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের আহ্বান জহির উদ্দিন স্বপনের

সংসদ নির্বাচন স্থগিত চেয়ে করা রিট শুনানি কার্যতালিকায়

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
  • ৮৮ বার পঠিত

হাইকোর্টের কার্যতালিকায় অন্তর্ভুক্ত হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিতের আবেদন।

সোমবার (৮ ডিসেম্বর) বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে রিটের ওপর শুনানি হওয়ার কথা। বাংলাদেশ কংগ্রেসের মহাসচিব অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম গত ৩ ডিসেম্বর রিটটি দায়ের করেন।

রিটে নির্বাহী বিভাগ থেকে নিযুক্ত নির্বাচন কমিশনের সচিব, রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তার নিয়োগ অবৈধ ঘোষণার পাশাপাশি নির্বাচন কমিশনের নিজস্ব জনবলে ‘ইলেক্টোরাল সার্ভিস কমিশন’ গঠনের নির্দেশনা চাওয়া হয়েছে। রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নির্বাচনের সব কার্যক্রম স্থগিতেরও আর্জি জানানো হয়েছে।
অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম তার রিটে বলেন, সংবিধান অনুযায়ী নির্বাচন পরিচালনার দায়িত্ব নির্বাচন কমিশনের হলেও দীর্ঘদিন যাবৎ নির্বাহী বিভাগ থেকে কর্মকর্তাদের নিয়োগ দেওয়া হচ্ছে, যা সংবিধানবিরোধী। তিনি দাবি করেন, বর্তমান নির্বাহী বিভাগ আস্থা ও গ্রহণযোগ্যতা হারিয়েছে এবং তাদের মাধ্যমে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।

তিনি আরও জানান, ইতোমধ্যে সরকার ও নির্বাচন কমিশন জেলা প্রশাসকদের সঙ্গে নির্বাচনি আলোচনায় বসেছে। এতে নির্বাহী বিভাগের হাতেই আবারও নির্বাচন পরিচালনার ইঙ্গিত মিলছে, যা নির্বাচনকে প্রভাবিতের শঙ্কা তৈরি করে। তার মতে, নির্বাহী বিভাগের এ ধরনের সম্পৃক্ততা বাদ না দিলে নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা সম্ভব নয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com