শনিবার, ১০:৪৯ অপরাহ্ন, ১৩ জুন ২০২৬, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে সাংবাদিকদের জন্য এআই ও ফ্যাক্ট চেকিং বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন  প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ভরাডুবির সফর শেষে দেশে ফিরলেন টাইগাররা

স্পোর্টস ডেস্ক ‍॥
  • আপডেট টাইম : শুক্রবার, ১২ আগস্ট, ২০২২
  • ২৩০ বার পঠিত

অপেক্ষাকৃত দুর্বল জিম্বাবুয়ের বিপক্ষে সীমিত ওভারের দুটি সিরিজ খেলতে গিয়ে দুই ফরম্যাটেই ভরাডুবির পর দেশে ফিরল বাংলাদেশ দল।

ভুলে যাওয়ার মতো এ সফর শেষে শুক্রবার (১২ আগস্ট) দেশে ফিরেছেন টাইগাররা। বিকেলে সোয়া ৫টায় এমিরেটসের একটি ফ্লাইটে ঢাকায় পৌঁছান তারা।

তবে দলের সাথে আসেননি তামিম ইকবাল আর নাঈম শেখ। ওয়ানডে ফরম্যাটের অধিনায়ক তামিম জিম্বাবুয়ে থেকে রওয়ানা করে এখন দুবাইয়ে অবস্থান করছেন। আর শেষ মুহূর্তে জিম্বাবুয়ে যাওয়া টপ অর্ডার ব্যাটসম্যান নাঈম সেখান থেকে উইন্ডিজ উড়ে গেছেন বাংলাদেশ ‘এ’ দলের হয়ে খেলতে।

সমান তিন ম্যাচের টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজে বাংলাদেশের অর্জনও সমান। অর্থাৎ ২-১ করেই হেরেছে দুটি সিরিজই।

নুরুল হাসান সোহানের নেতৃত্বে টি-টোয়েন্টিতে হার দিয়ে শুরু হয়েছিল সফর। দ্বিতীয় টি-টোয়েন্টি জিতে সিরিজে সমতা আনলেও তৃতীয় ম্যাচ হেরে বাংলাদেশ জিম্বাবুয়ের বিপক্ষে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ হারের স্বাদ পায়।

টি-টোয়েন্টি সিরিজ হারলেও তামিমের নেতৃত্বে ওয়ানডে দল ঠিকই কর্তৃত্ব দেখাবে বলে ধারণা করা হয়েছিল। কিন্তু মুদ্রার উলটো পিঠ দেখেছে সফরকারীরা। টানা দুই ম্যাচ হেরে ৯ বছর পর সিরিজ হারতে হয়। শেষ ম্যাচে জিতে কোনোমতে ধবলধোলাই এড়ায়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com