বুধবার, ১১:৫৭ অপরাহ্ন, ১০ জুন ২০২৬, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
সম্প্রচারস্বত্ব: প্রশ্নের মুখে আওয়ামী লীগ আমল, আলোচনায় জহির উদ্দিন স্বপনের প্রশংসনীয় উদ্যোগ চীনে চায়না মিডিয়া গ্রুপের ৫ম সম্মেলন উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন ১১ লাখ ৫০ হাজার মেট্রিক টন জ্বালানি তেল আমদানি করবে সরকার ৩০ বছর পর কবর থেকে তোলা হবে সালমান শাহ’র লাশ ‘এক বছরের মধ্যে ঝিলমিলে বাড়ি নির্মাণের পরিবেশ নিশ্চিত করা হবে’ দেশে জলাতঙ্ক বা অ্যান্টি-র‍্যাবিস ভ্যাকসিনের কোনো সংকট নেই: সংসদে স্বাস্থ্যমন্ত্রী সময়ক্ষেপণের জন্য ইরানকে এখন মূল্য দিতে হবে, হুঁশিয়ারি ট্রাম্পের সংসদে স্বাস্থ্যমন্ত্রী, সরকারি হাসপাতালে ২৩ হাজারের বেশি পদ শূন্য ৫ জেলায় পরীক্ষামূলকভাবে ‘ই-হেলথ কার্ড’ চালুর উদ্যোগ অতিরিক্ত সার ব্যবহারে মাটির উর্বরতা কমে গেছে: কৃষিমন্ত্রী

রবীন্দ্রনাথকে বয়কটের ডাক দিলেন নোবেল

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০২২
  • ২১০ বার পঠিত

আবারও বিতর্কে জড়ালেন বাংলাদেশের সংগীতশিল্পী মাইনুল আহসান নোবেল। এবার তিনি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে বয়কটের ডাক দিলেন। গতকাল বুধবার নোবেল তার ফেসবুকে লিখেছেন, ‘রবীন্দ্রনাথ ঠাকুর এবং তার রাবীন্দ্রিক সাহিত্যচর্চা অবিলম্বে বাংলাদেশ থেকে বয়কট করা হউক।’

সঙ্গে যোগ করে তিনি আরও লিখেছেন, ‘আমাদের জাতীয় কবি নজরুল! বিদ্রোহী কবি; যখন আমাদের অধিকার আদায়ে সক্রিয় ছিলেন। রোজ রোজ ব্রিটিশদের কাছে কারাবন্দি হতেন। কনডেম সেলে টর্চারের শিকার হচ্ছিলেন। তখন ব্রিটিশদের চাটুকারিতা করে সো-কল্ড বিশ্বকবি বিন্দাস আমাদের বাপ-দাদার রক্ত চুষে খাচ্ছিল।’

আজ বৃহস্পতিবার দুপুরেও নোবেল ফেসবুক পোস্টে জানিয়েছেন, ‘আসুন! রবীন্দ্রনাথের সোনার বাংলা পরিত্যাগ করে ‘আমার’ সোনার বাংলা-কে ভালোবাসি। ভারতের চাটুকারিতা করতে করতে এখন নিজেকে গো-মূত্র সেবনকারী মনে হয়!

গতকাল প্রকাশিত নোবেলের পোস্টটি মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়। মন্তব্যের ঘরে তাকে নিয়ে সমালোচনা করছেন নেটিজেনরা। আবার কেউ নোবেলের পক্ষ নিয়েও কথা বলেছেন। তবে যাই হোক না কেন, নোবেলের এমন মন্তব্য ঘিরে ইতোমধ্যেই নেটদুনিয়ায় চলছে তুমুল আলোচনা-সমালোচনা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com