শনিবার, ০২:১০ অপরাহ্ন, ২৯ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৬১৬ গৌরনদীতে কাজী সেকেন্দার আলী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে টাইব্রেকারে আল-আমিন একাদশের জয় ২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী

যারা লুটপাট, চুরি, ব্যাংক ডাকাতি করেছেন, তাদের শাস্তি দেওয়া হোক: ফখরুল

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ৫২ বার পঠিত

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘গত ১৫ বছরে যারা লুটপাট, চুরি এবং ব্যাংক ডাকাতি করেছেন, তাদের ধরা হোক এবং শাস্তি দেওয়া হোক। ’

শনিবার (২৯ নভেম্বর) দুপুরে রাজধানীর একটি হোটেলে ‘চতুর্থ বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলন-২০২৫’-এ দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রশ্ন তুলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, লুটপাটকারীদের যে শিল্প-কারখানাগুলো বন্ধ করে দেওয়া হয়েছে, তার ফলে যে ১৪ লাখ মানুষ বেকার হয়ে গেলেন, তাদের কী হবে? এই বেকারত্ব সৃষ্টি না করে বরং এই কারখানাগুলোকে কীভাবে আবার চালু করা যায় এবং মানুষগুলোর কর্মসংস্থান সৃষ্টি করা যায়, সেটাই সরকারের দেখা উচিত বলে মত দেন তিনি।

বিএনপি মহাসচিব বলেন, ‘বিএনপি একটি দায়িত্বশীল রাজনৈতিক দল, শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে তৈরি এই দল। জিয়াউর রহমান সাহেবের যে মূল বিষয়গুলো ছিল, তিনি কথা বলতেন কম, কাজ করতেন বেশি। তিনি একটি পুরোপুরি একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্রে নিয়ে আসেন। একটা ক্লোজ ইকোনমিকে ওপেন ইকোনমিতে নিয়ে আসার ব্যাপারে তার ভূমিকাটা ছিল সবচাইতে লক্ষণীয় এবং তখন থেকে করেছি বিএনপিকে তিনি সেইভাবে গড়ে তোলার চেষ্টা করেছেন। ’

তিনি বলেন, ‘আপনি যদি বিএনপির রেকর্ড দেখেন, অতীতে প্রত্যেকটি সময় যখনই বিএনপি ক্ষমতায় এসে দেশ পরিচালনা দায়িত্ব পেয়ে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে অর্থনীতিতে। বিএনপি সব সময় চায় সাধারণ মানুষগুলো যেন ভালো থাকে, আমাদের কৃষকেরা যেন ভালো থাকে, তার সমস্যার সমাধান যেন করা যায়, আমাদের শ্রমিকেরা যেন তাদের শ্রমের ন্যায্য মূল্য পায় এবং অর্থনীতিতে যেন স্টেবিলিটি একটা স্থিতি অবস্থা থাকে এবং ম্যাক্রো ইকোনমিক্সটা যেন শক্তভাবে দাঁড়ায়।’

মির্জা ফখরুল বলেন, ‘বিএনপি যখন রাষ্ট্রপতি দায়িত্ব পেয়েছে, এই কথা বলা যায়নি যে বিএনপি অর্থনীতি ধ্বংস করে দিয়েছে। বাংলাদেশে ব্যবসায়ীদের ব্যাপারে আসলে চিন্তাভাবনাটাও পরিবর্তন করা দরকার। ব্যবসায়ীদের যদি আমরা বিশ্বাসই না করি তাহলে তারা ব্যবসা করে আমাকে কি দেবে? এই বিষয়গুলো আমার মনে হয় খুব জরুরি।’

তিনি বলেন, ‘১৯৭৫ সালে যখন পট পরিবর্তন হলো, সে সময় অনেকে ভেবেছিলেন বাংলাদেশ বোধহয় ডুবেই যাবে। কিন্তু শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব দেশকে টেনে ওপরে তুলেছিলেন। একটি বটমলেস বাস্কেট থেকে দেশ থেকে সম্ভাবনার জনপদ তৈরি করতে সক্ষম হয়েছেন।’

মির্জা ফখরুল বলেন, ‘আমাদের কৃষকদের প্রচুর উৎপাদনশীলতা আছে। আমরা যদি তাদের ঠিকমতো সাহায্য করতে পারি, তাদের সার, বীজ এবং সেচ যদি ঠিকমতো পৌঁছাতে পারি তাহলে আমরা এই জায়গাতে আরও অনেক বেশি অর্জন করতে পারব। আমাদের আরেকটা বিষয়ে খুব বেশি লক্ষ্য করা দরকার। যেটা আমরা ইতোমধ্যে চিন্তা করেছি স্বাস্থ্যখাতে আমাদের অনেক বেশি কাজ করা দরকার। আমাদের জনগণের উন্নয়নের জন্য সবচেয়ে বেশি শিক্ষাখাতকে ঢেলে সাজানো দরকার। এই বিষয়গুলোতে আমরা ইতোমধ্যেই চিন্তা করেছি।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com